বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘ট্রাম্পের আমলে আমেরিকায় কেউ নিরাপদ নন’

বাংলাদেশ ডেস্ক :   |   সোমবার, ৩১ আগস্ট ২০২০

‘ট্রাম্পের আমলে আমেরিকায় কেউ নিরাপদ নন’

মার্কিন বিরোধী দল ডেমোক্র্যাটের সিনেটর অ্যামি ক্লুবুচার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকায় কেউ এখন আর নিরাপদ নন। একই সঙ্গে তিনি আমেরিকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনের নানা সংকট মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ব্যর্থ বলে দাবি করেন। খবর দ্য সান ও এবিসি নিউজের।

গত ৩০ আগস্ট গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ক্লুবুচার আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন পুলিশের সহিংসতার তীব্র সমালোচনা করেন। চলমান গণবিক্ষোভ এবং অবিচার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের বিষয়ে এ কথা বলেন তিনি। ক্লুবুচার বলেন, এগুলো শুধু আমেরিকার এক জায়গায় হচ্ছে না, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই গোটা দেশেই তা ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় আমরা কেউ ট্রাম্পশাসিত আমেরিকায় নিরাপদ নই।

এ সময় ক্লুবুচার আমেরিকার ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন ঘোষণা করেন। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকা আরও বেশি অনিরাপদ হয়ে উঠবে বলে যে খবর ছড়ানো হচ্ছে, তাও নাকচ করে দেন মার্কিন এ সিনেটর। তিনি জোর দিয়ে বলেন, বাইডেন নির্বাচিত হলে দেশ বেশি নিরাপদ হয়ে উঠবে। অ্যামি ক্লুবুচার বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন।

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.