বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঠিকানা’র ৩৬ বর্ষপূর্তি উদযাপন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ঠিকানা’র ৩৬ বর্ষপূর্তি উদযাপন

মুহম্মদ শামসুল হকের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন এম এম শাহীনসহ অন্যান্যরা।

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় বাংলা ভাষার জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক ঠিকানা’র বর্ষপূর্তি। গত ২১ ফেব্রুয়ারি ঠিকানা ৩৬ বছর পেরিয়ে ৩৭ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে গত ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সিটির ফ্লাশিং-এর ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে আয়োজিত অনুষ্ঠানে ‘ঠিকানা টিভি’ সম্প্রচারের ঘোষণা দেয়া হয়। বলা হয়, ঠিকানা গ্রুপে থাকছে ঠিকানা পত্রিকা, ঠিকানা নিউজ (ডিজিটাল) এবং ‘ঠিকানা টিভি’। চলছে পরীক্ষামূলক সম্প্রচার। অনুষ্ঠানে ঠিকানা গ্রপের চেয়ারম্যান, সাবেক এমপি এম এম শাহীন বলেন, আমাদের আল জাজিরার মতো মিডিয়া দরকার। ‘ঠিকানা টিভি’ হবে বাংলাদেশী কমিউনিটির ‘আল জাজিরা’। এজন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। নিউইয়র্ক (ইউএনএ)

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল উদ্বোধনী সঙ্গীত, ডকুমেন্টারি প্রদর্শন, ঠিকানা পত্রিকা, ডিজিটাল আর টিভি’র দায়িত্বশীলদের বক্তব্য, সম্প্রতি অবসরগ্রহণকারী ঠিকানা’র প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান ও সহ সম্পাদক মুহম্মদ শামসুল হককে বিদায় সংবর্ধনা প্রদান। আরো ছিলো কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনদের শুভেচ্ছা বক্তব্য এবং সঙ্গীত।

অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, ঠিকানা টিভি’র প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিন, ঠিকানা ডিজিটালের সিইও মুশরাত শাহীন অনুভা, উপদেষ্টা রুহিন হোসেন, ঠিকানা’র বার্তা সম্পাদক শহীদুল ইসলাম ও ব্যবস্থাপনা সম্পাদক নাশরাত আর্শিয়ানা চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ঠিকানা টিভি’র অনুষ্ঠান পরিচালক আবীর আলমগীর। অনুষ্ঠানে ঠিকানা’র নির্বাহী সম্পাদক জাভেদ খসরু ও ঠিকানা টিভি’র সাথে কর্মরত চিত্র নায়ক জায়েদ খান-কে পরিচয় করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্র দেব, অভিনেতা টনি ডায়েস, নৃত্য শিল্পী প্রিয়া ডায়েস, অভিনেত্রী ও মডেল মোনালিসা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্পাদক-সাংবাদিক, ব্যবসায়ী, পোশাজীবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

Posted ১:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.