শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কবাসীর সমৃদ্ধির বছর ২০২৪ মেয়র অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্কবাসীর সমৃদ্ধির বছর ২০২৪ মেয়র অ্যাডামস

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে তিনি সিটির ১১০তম মেয়র হিসেবে সিটিবাসীর কাছে ফেলে রাখা কাজ সম্পন্ন করে সিটিকে আরো সমৃদ্ধ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করেছে। এছাড়া তিনি ২০২৪ সালকে প্রকৃত সমৃদ্ধির বছর হিসেবে বর্ণ করেছেন। মেয়র অ্যাডামস তার সাপ্তাহিক মতামত নিবন্ধে এই দাবি করেছেন।

তিনি বলেন, ২০২৪ সালে, আমরা পরিকল্পিত কাজের চেয়েও বেশি কিছু করেছি। আমরা সিটি থেকে অপরাধ কমিয়েছি, শ্রমজীবী মানুষকে বিভিন্ন সুবিধা হিসেবে কোটি কোটি ডলার ফেরত দিয়েছি এবং নিউইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এছাড়া আমরা ক্ষুদ্র ব্যবসার বিকাশে অবদান রেখেছি এবং অ্যাফোর্ডেবল হাউজিংয়ের ক্ষেত্রে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছি।

মেয়র আরো বলেন, এনওয়াইপিডি’র অফিসারদে অক্লান্ত প্রচেষ্টায় নিউইয়র্ক সিটি এখন আমেরিকার বড় সিটিগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ সিটি। ২০২৪ সালে গুলি, হত্যা এবং সাবওয়ে অপরাধসহ সামগ্রিকভাবে সকল অপরাধ কমেছে ৬ শতাংশের বেশি। এ বছর আমরা আমাদের রাস্তায় আরও পুলিশ অফিসার মোতায়েন করেছি এবং ৬ হাজারের বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, যা ২০২২ সালে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র সংখ্যা ছিল ১৯,৬০০। গাড়ি চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি, যার ফলে গাড়ি চুরি অনেক কমেছে।

সড়ক নিরাপদ করতে আমাদের ‘চার্জ সেফ, রাইড সেফ’ পরিকল্পনা ২০২৩ সালে চালু করার পর থেকে লিথিয়াম-আয়ন ব্যাটারি অগ্নিকাণ্ডে মৃত্যুর ৭২ শতাংশ কমেছে। আমাদের ‘অপারেশন প্যাডলক টু প্রোটেক্ট’ উদ্যোগ নেওয়ার ফলে ১,৩০০ টিরও বেশি অবৈধ গাঁজার দোকান বন্ধ হয়েছে। আমাদের তরুণ-তরুণীদের নিরাপদ ও সুস্থ রাখার লক্ষ্যে চালু করা ‘টিনস্পেস’ উদ্যোগের মাধ্যমে আমরা ১৬,০০০ কিশোর-কিশোরীকে বিনামূল্যে ভার্চুয়াল থেরাপি প্রদান করেছি, এবং এজন্য সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কোম্পানির বিরুদ্ধে মামলা করেছি, যাতে তারা যুবকদের মানসিক স্বাস্থ্যে ইন্ধন জোগায়। এভাবে আমরা শুধুমাত্র একটি নিরাপদ সিটি নয়, বরং আরও সাশ্রয়ী একটি সিটি গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছি।

এরিক অ্যাডামস আরো বলেন, আমাদের ‘মানি ইন ইওর পকটে’ উদ্যোগ গ্রহণের ফলে নিউইয়র্কবাসীদের অর্থ সাশ্রয়ের জন্য তাদেরকে কয়েক ডজন ফেডারেল, স্টেট এবং সিটির কর্মসূচির কর্মসূচির সাথে যুক্ত করা হয়েছে। আমরা ১৫০,০০০ শিশুকে আমাদের প্রাথমিক শিশু শিক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি। নিউইয়র্ক সিটির আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট সম্প্রসারিত করায় নিউইয়র্কবাসীরা ৩৪৫ মিলিয়ন ফেরত পেয়েছে। আমরা অ্যাফোর্ডেবল হাউজিং এর ক্ষেত্রে আগের রেকর্ড ভেঙে দিয়েছি, পাবলিক হাউজিংয়ের জন্য বিলিয়ন ডলার ছাড় করেছি এবং ১৮,৫০০ পরিবারকে স্থিতিশীল বাড়িতে উঠার সুযোগ দিয়েছি। কয়েক দশক পর আমরা সিটির ইতিহাসে সবচেয়ে বেশি হাউজিং জোন পরিবর্তন করেছি। আমাদের ‘সিটি অফ ইয়েস’ আবাসন পরিকল্পনা সিটিতে প্রায় ৮০,০০০ নতুন আবাসন ইউনিট তৈরির সুযোগ দেবে এবং আবাসন অবকাঠামোতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে।

Posted ১২:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.