বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি সি হকুুল গত সোমবার তার স্টেট অফ দ্য স্টেট বার্তায় নিউইয়র্কের পরিবারগুলোর জন্য ১০০০ ডলার পর্যন্ত ট্যাক্স ক্রেডিট নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তার দুটি প্রাথমিক প্রস্তাবে নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কমানোর জন্য গৃহীত উদ্বেগের কথা বলেছেন। নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে যে ক্যাথি হকুল দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তার নির্বাচকদের তুষ্ট করতে এ উদ্যোগ গ্রহণ করেছেন।
ক্যাথি হকুল তার স্টেটের চাইল্ড ট্যাক্স ক্রেডিট বৃদ্ধির প্রস্তাব করেছেন যা বর্তমানে যে সংখ্যক পরিবার সুযোগ পাচ্ছে তার চেয়ে দ্বিগুণেরও বেশি পরিবার এই সুবিধা লাভ করবে।
ক্রয়ক্ষমতার সংকট মোকাবেলায় গভর্নর সাম্প্রতিক যে প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে দ্বিতীয় যোগ্য পরিবারগুলিকে ৪ বছরের কম বয়সী শিশু প্রত্যেকে ১,০০০ পর্যন্ত ট্যাক্স ক্রেডিট পাবে। ৪ থেকে ১৬ বছর বয়সী প্রতিটি শিশুর পরিবারগুলো প্রতি সন্তানের জন্য পাবে ৫০০ ডলার পর্যন্ত ট্যাক্স রিবেট। সাম্প্রতিক বছরগুলিতে, নিউইয়র্কের সবচেয়ে দরিদ্র পরিবারের প্রতি শিশুর জন্য ৩৩০ ডলার পর্যন্ত ট্যাক্স ক্রেডিটের প্রস্তাব করেছেন গভর্নর। হকুল আগামী সপ্তাহে তার স্টেট অফ দ্য স্টেট ভাষণে এ প্রস্তাব অন্তর্ভুক্ত করবেন এবং এটিকে তার নির্বাহী বাজেটে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেবেন।
হকুলের নির্বাচনী প্রতিশ্রুতিতে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের চাপ হ্রাসের কথা ছিল, কিন্তু তা বাস্তবে কার্যকর করতে পারেনিনি। এ নিয়ে জনমনে চরম হতাশা বিরাজ করছে। বিকল্প হিসেবে গভর্নর হকুল ও সিটি মেয়র এরিক অ্যাডামস ইতিমধ্যে ট্যাক্স ক্রেডিট বৃদ্ধিসহ কিছু অর্থ করদাতাদের ফেরত দেওয়ার সুযোগ সৃষ্টির ঘোষণা দিয়েছেন এবং আশা করছেন যে স্টেট ও সিটির আইনপ্রনেতারা তাদের প্রস্তাব গ্রহণ করবে। মেয়র অ্যাডামসের প্রস্তাব নিউইয়র্ক সিটির ৪০০,০০০ এর বেশি নিম্ন আয়ের লোককে ট্যাক্স ক্রেডিটের আওতায় আনবে। অন্যদিকে হকুল ডিসেম্বরে ঘোষণা করেছেন যে তিনি বিক্রয় করের রাজস্ব থেকে ৮৬ লাখ নিউইয়র্কবাসীকে ৩০০ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত ক্রেডিট দিতে প্রায় ৩ বিলিয়ন ডলার ব্যয় করবেন।
১১০ মিলিয়ন ডলার তহবিল গঠনের প্রস্তাব গভর্নর হকুলের
নিউইয়র্কে নতুন চাইল্ড কেয়ার সেন্টার নির্মাণে ১১০ মিলিয়ন ডলার তহবিল গঠনের প্রস্তাব করেছেন গভর্নর ক্যাথি হোকুল। যা দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন চাইল্ড কেয়ার সেন্টার নির্মাণ করা হবে। গত ৭ জানুয়ারি মঙ্গলবার বুশউইকের গ্র্যান্ড স্ট্রিট সেটলমেন্টে এক আরলি চাইল্ডহুড এডুকেশন সেন্টারে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন সিটির গভর্নর।তিনি বলেন, শিশুদের যত্ন নিশ্চিত করতে খরচের সামর্থ্য ও সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগ শিশুদের সুস্থ বিকাশের পাশাপাশি পরিবারের জন্য জীবনযাত্রা আরও সহজ করবে।
বুশউইক এলাকাটি চাইল্ড কেয়ার ‘ডেজার্ট’ হিসেবে পরিচিত। এখানে সেন্টারের সংখ্যা সীমিত হওয়ায় অভিভাবকদের অনেক দূর পথ পাড়ি দিতে হয়। এর ফলে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে।৪ বছরের শিশুদের শিক্ষক নাথালিয়া দাজা বলেন, অনেক শিশু দীর্ঘ পথ ভ্রমণের কারণে ক্লান্ত হয়ে আসে। আমরা তাদের ক্লাসের সময় কমফোর্ট দেওয়ার চেষ্টা করি, তবে এটি তাদের শেখার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে।
সংশ্লিষ্টরা বলছেন, গভর্নরের এই প্রস্তাব বাজেট প্রক্রিয়ার অংশ হিসেবে আইন পরিষদের অনুমোদন পেতে হবে। তবে এর সফল বাস্তবায়ন গভর্নরের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। ইতোমধ্যে তিনি বড় আকারের চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং প্রণোদনা প্যাকেজের প্রস্তাব দিয়েছেন।ডিসি৩৭ ইউনিয়নের নেতা হেনরি গ্যারিডো গভর্নরের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, শহরের কর্মীদের অনেকেই মানসম্মত চাইল্ড কেয়ার না পেয়ে চাকরি ছাড়তে বাধ্য হন। এই প্রকল্প তাদের জীবনে নতুন আশা জাগাবে।তবে, এমটিএ ও মেডিকেডের বিশাল বাজেট ঘাটতির মধ্যেও গভর্নর কর বাড়ানোর পরিবর্তে বিকল্প উপায়ে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী সপ্তাহে তার স্টেট অফ দ্য স্টেট ভাষণে এই পরিকল্পনার আরও বিশদ উপস্থাপন করা হবে।
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh