বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি : সংগৃহীত
নিউইয়র্কে ফেডারেল অভিবাসন (আইস) কার্যক্রম পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার জন্য নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিস নতুন একটি উদ্যোগ শুরু করেছে। এর আওতায় স্টেটে আইসের অভিযানের সময় লিগাল অবজারভারদের পাঠানো হবে, যারা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করবেন। অবজারভাররা বিশেষ বেগুনি ভেস্ট পরে উপস্থিত থাকবেন, যাতে সহজেই চিহ্নিত করা যায়। তাদের কাজ শুধুমাত্র নজরদারি ও তথ্য সংকলন, কোনো অভিযানে হস্তক্ষেপ নয়।
এই পর্যবেক্ষণ থেকে সংগৃহীত তথ্য স্বাধীনভাবে বিশ্লেষণ করা হবে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, “মিনেসোটার অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, স্বচ্ছতার অভাবে ফেডারেল অভিযান দ্রুত ও মারাত্মক রূপ নিতে পারে। তাই নিউইয়র্কে এই প্রজেক্ট চালু করা হলো যাতে নিশ্চিত করা যায় আইসের কার্যক্রম আইনগত সীমার মধ্যে চলছে।”
নিউজার্সির গভর্নর মিকি শেরিলও সম্প্রতি বাসিন্দাদের আইসের কার্যক্রম রেকর্ড করে অনলাইনে শেয়ার করার আহ্বান জানিয়েছিলেন। তবে নিউ ইয়র্কের এই উদ্যোগটি হবে প্রথম যেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস সরাসরি লিগাল অবজারভারদের মাধ্যমে ফেডারেল অভিযান পর্যবেক্ষণ করবে।
Posted ১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)