নিউইয়র্ক : | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
ভয়াবহ শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে নেমে এসেছে চরম বিপর্যয়। ছবি : রেডিও কানাডা
নিউইয়র্কে তীব্র ঠান্ডার মধ্যে শনিবার (২৪ জানুয়ারি) সকালে ম্যানহাটন ও ব্রুকলিনের রাস্তায় তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, সকাল ৭:৪৫ মিনিটের দিকে মারে হিলের থার্ড অ্যাভিনিউ এবং ইস্ট ৩৫তম স্ট্রিটের কাছে পুলিশ একজন ৬৭ বছর বয়সী ব্যক্তির মৃতদেহ খুঁজে পায় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রায় দুই ঘণ্টা পর, সকাল ৯:২৫ মিনিটের দিকে কানারসির রেমসেন অ্যাভিনিউ এবং গ্লেনউড রোডের কাছে একটি বাড়ির বাইরে একজন ৬৪ বছর বয়সী নারীর নিথর দেহ পাওয়া যায়। একই সময়ে কবেল হিলের ওয়ারেন এবং স্মিথ স্ট্রিটের কাছেও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এই তিনজনের মৃত্যুর কারণ শহরের মেডিকেল পরীক্ষক নির্ধারণ করবেন। পিআইএক্স ১১-এর তথ্য অনুযায়ী, এই তিনজনই গৃহহীন ছিলেন এবং তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
পুলিশ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়নি এবং এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সূত্র : ডেইলি নিউজ
Posted ৪:২১ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2343 বার পঠিত)