বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে মাওলানা ভাসানী সম্মেলন ১৯ সেপ্টেম্বর

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নিউইয়র্কে মাওলানা ভাসানী সম্মেলন ১৯ সেপ্টেম্বর

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত এবং জাতিসংঘের মাধ্যমে ফারাক্কা সমস্যার সমাধানের জন্য বিএনপি সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবী জানানো হয়। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টরেন্টে অনুষ্ঠিত সংগঠন দুটির যৌথ সভায় উপরোক্ত সিদ্ধান্ত ও দাবী জানানো হয়।

উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যেই ‘ভাসানী সম্মেলন’ আয়োজন করা হবে। যৌথসভার প্রথম পর্বে ভাসানী ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী ইমাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের সঞ্চালনায় সভায় আইএফসি’র চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান ও মহাসচিব মোহাম্মদ হোসেন খান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সংগঠনের উপদেষ্টা এবিএম ওসমান গণি ও ভাসানী সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ সহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কাজী আজহারুল হক মিলন, সাঈদ তারেক, খন্দকার ফরহাদ, এডভোকেট মজিবুর রহমান, আব্দুর রহীম হাওলাদার, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, এস এম ফেরদৌস, রিমন ইসলাম, হাকিকুল ইসলাম খোকন, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সালেহ আহমেদ মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা মাওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশের একমাত্র সর্বজনীন নেতা। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দলমত নির্বশেষে সকল নেতা-কর্মী তাঁকে সম্মান করতেন, ভালবাসতেন। বক্তারা সম্মিলিতভাবে ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন সম্মেলন আয়োজনের মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্মকে ভাসানী সম্পর্কে জানানোর পাশাপাশি বিশ্ব দরবারে ভাসানীকে তুলে ধরার সুযোগ হবে। সভায় কোন কোন বক্তা মাওলানা ভাসানীর উপর ডকুমেন্টারী তৈরী ও প্রচারের উপরও গুরুত্বারোপ করেন।

সভায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের জানান, ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করতে ইতিপূর্বে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ-কে চেয়ারম্যান ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে অচিরেই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি আরো জানান, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আজিজুল হক মুন্না সক্রিয় না থাকায় এবং কার্যকরী সদস্য পারভেজ সাজ্জাদ ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে সক্রিয় থাকা সম্ভব নয় বলে, উভয়কে স্ব স্ব দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে এবং তাদের স্থলে এম এ বাসেত ও বেলাল চৌধুরী-কে কো-অপ্ট করা হয়েছে। তিনি আরো জানান, আসন্ন সম্মেলনে ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হবে।

সভাপতির বক্তব্যে আলী ইমাম বলেন, মাওলানা ভাসানী আমাদের সবার নেতা এবং শ্রদ্ধার মানুষ। আজকের সভার উপস্থিতিই প্রমান করে যে, দেশের মানুষের মতো প্রবাসীরাও গভীর শ্রদ্ধায় স্মরণ করে। তিনি বলেন, আমরা সবাই মিলেই ভাসানী সম্মেলন সফল করবো। এজন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। সভার দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান। এই পর্ব পরিচালনা করেন আইএফসি’র মহাসচিব মোহাম্মদ হোসেন খান।

এসময় সৈয়দ টিপু সুলতান সম্প্রতি তার বাংলাদেশ সফর ও আইএফসি’র কর্মসূচী নিয়ে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক, সভা-সমাবেশের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের সাহায্য ছাড়া ফারাক্কা সমস্যার সম্ভব নয়, তাই তিনি জাতিসংঘের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য বিএনপি সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবী জানান। যৌথ সভায় গভীর শ্রদ্ধার সাথে আইএফসি’র সাবেক চেয়ারম্যান মরহুম আতিকুর রহমান সালুকে স্মরণ করা হয়। সভায় সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সহ কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জসিম উদ্দিন ভূঁইয়া, এম এ বাসেত, শ্যামল সরকার, মোহাম্মদ সাদেক, আহসান হাবীব, মাহমুদুল হক দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। নিউইয়র্ক (ইউএনএ)

Posted ১:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.