নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের আলোচিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র রাক্ষস-এর প্রিমিয়ার সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি দর্শকদের উপস্থিতিতে জমকালো এই আয়োজন ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ।জানা গেছে, সিনেমাটি গত ১৭ এপ্রিল শুক্রবার থেকে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মুক্তি পায় এবং স্থানীয় প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে। ফরেস্টহিলে সিনেমার্ট সিনেমাস-এ অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে প্রবাসী দর্শকদের পাশাপাশি চলচ্চিত্রপ্রেমীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনেকেই সিনেমাটির গল্প, নির্মাণ ও অভিনয়ের প্রশংসা করেছেন। বিশেষ করে নায়ক সিয়াম আহমেদ-এর অভিনয় দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ‘রাক্ষস’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় এবং এটি একটি ডার্ক, ইন্টেন্স থ্রিলার ঘরানার গল্প, যেখানে প্রেম, সহিংসতা ও মানুষের ভেতরের পরিবর্তনের দিক তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে বাংলাদেশে মুক্তির পর সিনেমাটি আন্তর্জাতিক পর্যায়েও প্রদর্শিত হচ্ছে এবং প্রবাসী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।প্রবাসে বাংলা সিনেমার এই ধরনের প্রিমিয়ার আয়োজনগুলো ধীরে ধীরে আরও বড় পরিসরে পৌঁছাচ্ছে, যা বাংলা চলচ্চিত্রের বৈশ্বিক বিস্তারের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।‘রাক্ষস’-এর যুক্তরাষ্ট্রের পরিবেশক গ্যালাক্সি মিডিয়া। প্রতিষ্ঠানটির কণর্ধার বদরুদ্দোজা সাগর জানান. সিনেমা হলে ‘রাক্ষস’ দেখে দারুণ তৃপ্ত দর্শকেরা।’
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)