বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

গত ৩০ মার্চ সোমবার নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিন)এর উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব হাবিবুর রহমান সেলিম রেজা ও সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ বদিউল আলম ও সাবেক যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়লি বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নিবার্হী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জনাব জসিম উদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, জহুরা বেগম, রিপন মিয়া ও সাহাদাত হোসেন রাজু। নিউ ইয়র্ক মহানগর দক্ষিনের সাবেক সদস্য জামালুর রহমান চৌধুরী, সুলতান ভুইয়া, নূর আলম, নুরুল হুদা ও জামাল হোসেন। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, সৈয়দা মাহমুদা শিরিন, তোফাজ্জল হোসেন, মোঃ আকতার হোসেন, আনোয়ার হোসেন মন্ডল, আকরাম হোসেন, রিদওয়ানুল বারী, মোঃ রাশেদ মিয়া, দিদার চৌধুরী, মোঃ সোহেল রানা।

প্রধান অতিথি তার বক্তব্যে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষনা এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামীর বাংলাদেশ বিনির্মান করতে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশের বিরুদ্ধে যেন কেউ কোনো ষড়যন্ত্র না করতে সেদিকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।

সভাপতি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে ও দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশ ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে যখন শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলো তখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বার্থে দায়িত্ব গ্রহণ করেছিলেন। জিয়া পরিবার সবসময় বাংলাদেশের জনগণের পাশে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন এর রোগমুক্তি কামনায় মোনাজাত ও দোয়া করা হয়।

Posted ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.