বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারিতে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে ম্যানহাটানে গত ২ মার্চ রোববার প্রথমবারের মতো প্রচারণা চালিয়েছেন প্রচারণা নিউইয়র্কের এই সাবেক গভর্নর। জুনের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মেয়র এরিক অ্যাডামসকে চ্যালেঞ্জ জানাতে কুমোই এখন সবচেয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বি বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২১ সালে যৌন হয়রানি ও কোভিড মহামারি নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ মাথায় নিয়ে গভর্নরের পদ ছাড়তে হয়েছিলো অ্যান্ড্রু কুমোকে। তারপর রাজনীতি থেকে চার বছর দুরেই ছিলেন তিনি। সম্প্রতি তিনি আবারো হাজির রাজনীতির ময়দানে। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের একজন প্রার্থী হিসেবে। মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পরে রবিবারই প্রথম ম্যানহাটনে প্রচারণা চালান তিনি। গভর্নর থাকাকালীন নারীঘটিত কেলেঙ্কারি মাথায় নিয়ে পদত্যাগ করতে হয়েছিলো তাকে। যদিও ৬৭ বছর বয়সী কুমো মে অভিযোগ অস্বীকার করে এসেছেন বরাবর।
প্রচারণায় তিনি দাবি করেন, গভর্নর থাকা অবস্থায় সবাইকে বন্ধুর মতো মনে হলেও, বিপদের সময়ই তিনি খুঁজে পেয়েছেন আসল বন্ধুদের। কুমো তার কঠিন সময়ে পাশে পাওয়া মানুষদেরকে ধন্যবাদ জানান। নিউইয়র্ক শহর বিপদে আছে দাবি করে কুমো বলেন, নিউ ইয়র্ককে পরিবর্তন করতেই সবাই সমাবেশে এসেছে এবং সবাই জানে একতা কী করতে পারে। বর্তমান প্রশাসন পরিস্থিতি আরো খারাপ করে তুলছে জানিয়ে কুউমো বলেন, নিউইয়র্কে ইহুদী বিদ্বেষ বাড়ছে। যা শহরের জন্য খারাপ। কুমো গভর্নর হিসেবে দায়িত্বে থাকাকালীন সমকামী বিবাহ এবং গাঁজা সেবন বৈধ করার বিলে স্বাক্ষর করেছিলেন।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh