নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২
নিউইয়র্ক স্টেটের আনডকুমেন্টেড এবং স্বল্প আয়ের মানুষের সুস্বাস্থ্য রক্ষায় স্টেট এসেম্বলির হেলথ কমিটিতে “হেলথ কভারেজ ফর অল” নামে একটি পাশের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিলটি পাশ হলে নিউইয়র্ক স্টেটের দরিদ্র, স্বল্প আয়ের মানুষ এবং অবৈধ ইমিগ্র্যান্টরা স্টেটের আর্থিক সহায়তায় হেলথ ইন্স্যুরেন্স পাবেন। এসেম্বলি হেলথ কমিটি চেয়ারম্যান রিচার্ড গটফ্রাইড এই বিলটির স্পন্সর। এই বিলটি পাশ হলে উক্ত ‘হেলথ কভারেজ ফর অল’ কর্মসূচী বাস্তবায়নে প্রায় ৫০০ মিলিয়ন ডলার ব্যয় হবে।
নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মুরাদ আইডেহ এসেম্বলি হেলথ কমিটিতে অভিনন্দন জানান এই রকম একটি বিল তোলার। তিনি বলেন, নিউইয়র্কে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ রয়েছেন বিপুল সংখ্যায়। তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের। তাছাড়াও এই স্টেটে প্রায় এক মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট রয়েছে। প্যানডেমিকের সময় থেকে তারা ফ্রন্টলাইন কর্মী হিসেবে কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে।
তাদের নাম এই বিলে সংযুক্ত করার জন্যও তিনি ধন্যবাদ জানান। সিনেট হেলথ কমিটির চেয়ার গুস্টাভো রিভেরা বলেন, নিউইয়র্কবাসীদের সুস্থ রাখার জন্য আমরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি সিনেটে এই বিলের স্পন্সর। আলবেনি থেকে জানানো হয় হেলথ বিলে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষসহ আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের নাম সংযুক্ত করায় ইন্সুরেন্স কোম্পানীগুলোর সমর্থন জানিয়েছে। বিলটি পাশ হলে নিউইয়র্ক স্টেটই হবে এমন হেলথ কেয়ার কভারেজের প্রথম স্টেট।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh