বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রফেসর শোয়াইবের নিউ জার্সি লেজিসলেটিভ রেজ্যুলেশন সম্মাননা অর্জন

নিউ জার্সি :   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রফেসর শোয়াইবের নিউ জার্সি লেজিসলেটিভ রেজ্যুলেশন সম্মাননা অর্জন

নিউ জার্সি-এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএপিআই) হেরিটেজ মাস উপলক্ষে মিডিয়া ও কমিউনিটি লিডারশীপে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউ জার্সি স্টেট সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির যৌথ লেজিসলেটিভ রেজ্যুলেশন সম্মাননা পেয়েছেন প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া। তিনি এই সম্মাননা লাভকারী প্রথম বাংলাদেশী-আমেরিকান। এই স্বীকৃতির মাধ্যমে মিডিয়া, শিক্ষা এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডে প্রফেসর শোয়াইবের অবদানকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান এবং বৃহত্তর এশীয় কমিউনিটির কণ্ঠস্বর ও সাফল্যকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে তার ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করা হয়।

প্রফেসর শোয়াইব বর্তমানে ফেয়ারলি ডিকিনসন ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে অধ্যাপনা করছেন। এছাড়াও তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটি, পেস ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং এনএএসডি’তে শিক্ষকতা করেছেন। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে একটি পরিচিত কণ্ঠ হিসেবে সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা, যুদ্ধবিরোধী উদ্যোগ, সমঅধিকার এবং প্রাতিষ্ঠানিক বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার কাজের মূল প্রতিপাদ্য হলো—জাতি, জাতীয়তা, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মানবিক মর্যাদা, যুদ্ধ বিরোধী ও সমতার পক্ষে অবস্থান নেওয়া।

প্রফেসর শোয়াইব সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজ সিনেটে নির্বাচিত প্রথম বাংলাদেশি-আমেরিকান ফ্যাকাল্টি সিনেটর হিসেবেও ইতিহাস গড়েন।জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে বিশ্লেষণে প্রফেসর শোয়াইব আমন্ত্রিত হয়েছেন এবিসি, এনবিসি, আল জাজিরা, টিয়ারটি ওয়ার্ল্ড, স্টার নিউজ সহ বহু মিডিয়া অউটলেটে। তিনি দ্বিভাষিক বিকল্প গণমাধ্যম প্ল্যাটফর্ম ‘রিপাবলিব টিভি ইউএসএ’র এর প্রতিষ্ঠাতা এবং ‘দ্য ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো’র উপস্থাপক। তার অনুষ্ঠান বিশ্বের এশিয়া, আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশজুড়ে ব্যাপক দর্শক প্রিয়তা পেয়েছে।

নিউ জার্সির আইনপ্রণেতা শ্যামা হায়দার এএপিআই নেতৃবৃন্দ ও পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি জানাতে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এই যৌথ লেজিসলেটিভ রেজ্যুলেশন প্রফেসর শোয়াইবের হাতে তুলে দেন। সম্মাননা গ্রহণের পর প্রফেসর শোয়াইব এই অর্জন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি এবং মিডিয়া, শিক্ষা ও জনসেবায় নিয়োজিত নতুন প্রজন্মের তরুণদের প্রতি উৎসর্গ করেন। এই স্বীকৃতিকে নিউ জার্সিতে বাংলাদেশি-আমেরিকানদের ক্রমবর্ধমান অবদান ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.