শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রবাসী টাঙ্গাইলবাসীর নতুন কমিটি : সভাপতি ফরিদ সাধারণ সম্পাদক শরীফ

নিউইয়র্ক (ইউএনএ)   |   শুক্রবার, ০১ মার্চ ২০২৪

প্রবাসী টাঙ্গাইলবাসীর নতুন কমিটি : সভাপতি ফরিদ সাধারণ সম্পাদক শরীফ

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের প্রথম সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৪-২০২৫ সালের জন্য গঠিত কমিটিতে ফরিদ খান সভাপতি শরীফ শিকদার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সংগঠনের বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। জানা গেছে, সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি রেষ্টুরেন্টে গত ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুল হাকিম এবং সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আনিস। সভায় আলোচনার ভিত্তিতে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও নতুন কোষাধ্যক্ষ, সাহিত্য সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যথাক্রমে মোহাম্মদ শাহজাহান, খালিদ মিঠু ও সামিনা খন্দকার-কে মনোনীত করা হয়। খুব শীঘ্রই পূর্ণ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়। সবশেষে নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়। সভায় অর্ধ শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান।
এর আগে সভায় সংগঠনের গত চার বছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান এবং সর্বশেষ পরিস্থিতি আলোচনা করা হয়। এরপর নির্বাচন কমিশন নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন- কৃষিবীদ আব্দুর রহমান, খন্দকার আশিক শামীম, ফরহাদ তালুকদার, মোজাম্মেল হক, আওয়াল সিদ্দিকী, খন্দকার বদরুজ্জামান পিকলু ও আক্তারুজ্জামান হ্যাপি।

Posted ৩:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.