নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
নিউইয়র্ক সিটির পিএস ১৩১ অ্যাবিগেল অ্যাডামস স্কুলে কর্মরত প্রবাসী বাংলাদেশি প্যারাপ্রফেশনালদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী ও আগাম বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
গত ২৭ মার্চ স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি প্যারাপ্রফেশনালদের পাশাপাশি স্কুল এডমিনসহ অন্যান্য কর্মীরাও অংশগ্রহণ করেন। উৎসবমুখর এ আয়োজনে ছিল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমাহার। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সবাই বাংলা নববর্ষকে বরণ করে নেন। অনুষ্ঠানে খাবারের পাশাপাশি হাতে মেহেদি দেওয়ার ব্যবস্থাও ছিল।

প্রবাসের মাটিতে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আয়োজকরা। এতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় বলেও তারা জানান।প্যারাপ্রফেশনালরা বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে এমন মিলনমেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ অটুট রাখতে সহায়তা করে। সবশেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সবাইকে ঈদ ও আসন্ন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্গানাইজার আমেনা আক্তার, শামীমা আহমেদ, সৈয়দা আক্তার, মতিয়ারা বেগম, ফারজানা আক্তার, আলাকা চক্রবর্তী, সুতিপা চৌধুরী, ন্যান্সি গোমেজ, হামিদা হোসেন, জেরিন ইসলাম, পলা প্যাসলে, রেহানা রব, পারমিতা সজিব, শম্পা শামসুন, ফৌজিয়া শারমিন, তামান্না শারমিন, আলিফ স্মৃতি, তানভিনা সুলতানা, জে. সুলতানা, নিয়াসিয়া উইনহাম, তাসমিয়া জামান, টিফানি সিঙ্কার, মিসেস চৌধুরী, মো. হাবিব, মিসেস আলম, মিসেস মিন প্রমুখ।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)