বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রবাসী মতলব সমিতির অভিষেক ও বর্ষবরণ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রবাসী মতলব সমিতির অভিষেক ও বর্ষবরণ

প্রবাসী মতলব সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক ও বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান গত ২৬ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্লেসে হলভর্তি দর্শক-শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়, যা সংগঠনের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানটি কয়েকটি পর্বে বিভক্ত ছিল। একদিকে নবনির্বাচিত কমিটির অভিষেক, অন্যদিকে বাংলা নববর্ষকে বরণ—দুটি আয়োজন একই মঞ্চে মিলিত হয়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ। শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটির দায়িত্বগ্রহণ এবং পিঠা-পায়েস পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ পর্ব সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য শাকিল মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রবিউল আলম। শপথ গ্রহণ শেষে দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, জেবিবিএর সভাপতি হারুণ ভূইয়া, সাধারণ সম্পাদক মিয়া ফয়েজ আহমেদ, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব। এছাড়া সংগঠনের উপদেষ্টা, নির্বাচন কমিশনার এবং প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নাজির উদ্দিন পাটোয়ারি এবং সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ। কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনটির সঙ্গে তিনি শুরু থেকেই যুক্ত এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি প্রবাসীদের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ সোসাইটির কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আগামী ৩০ জুনের মধ্যে সদস্যপদ গ্রহণের সময়সীমা শেষ হবে—এ সময়ের মধ্যে সবাইকে সদস্য হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, রন্টি দাস, আফতাব জনি ও আমানত হোসেন আমান, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠান শেষে সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারি, সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ এবং আহ্বায়ক শাকিল মিয়া উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.