শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রি-স্কুল শিক্ষার্থীদের ৪ এপ্রিল থেকে মাস্ক পরতে হবে না

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

প্রি-স্কুল শিক্ষার্থীদের ৪ এপ্রিল থেকে মাস্ক পরতে হবে না

নিউইয়র্ক সিটিতে করোনা ভাইরাসে সংক্রমণ হার যদি নিম্ন বা বর্তমান পর্যায়েও থাকে, তাহলে আগামী ৪ এপ্রিল থেকে প্রি-স্কুল শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার করতে হবে না। সিটিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার বোধ জাগ্রত করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মেয়র এরিক অ্যাডাম গত মঙ্গলবার সিটি হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ‘আমরা আমাদের শিশুদের মুখ দেখতে চাই। মেয়রের উদ্যোগে নিউইয়র্ক সিটিতে বিতর্ক সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। কারণ নিউইয়র্কে গত সপ্তাহে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন যে ‘বিএ’ নামে পরিচিত ওমিক্রনের একটি সাব-ভেরিয়েন্ট ইউরোপে বিস্তার লাভ করে, যা নিউইয়র্কেও হানা দিতে পারে।

ডিপার্টমেন্ট অফ এডুকেশনের মতে মেয়রের এই সিদ্ধান্ত প্রায় ৯৫,০০০ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, যারা ৪-কে ও ৩-কে প্রি-স্কুল ক্লাসরুমে থাকে।

জানুয়ারি মাসের প্রথম দিকে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ৫ বছর বয়সের নিচে শিশুদের হাসপাতালে ভর্তি হার ছিল সর্বোচ্চ। এ হার তুলনামূলকভাবে কম, অর্থ্যাৎ প্রতি এক লাখে ৬৭ জন, কিন্তু কখন কিভাবে এর বিস্তৃতি ঘটবে তা নিশ্চিত করে বলা যায় না। ওই সময়ে ৭৫ বা তদুর্ধ বয়স্কদের প্রতি লাখে হাসপাতালে ভর্তি হার ছিল ২৯৩ জন। মেয়র বলেছেন যে সিটিতে ঝুঁকির মাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে তিনি তার সিদ্ধান্ত পাল্টাতেও ইচ্ছুক।

নিউইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে সিটিতে গত ফেব্রুয়ারি মাস থেকে ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণ দ্রুত হ্রাস পেয়েছে। জানুয়ারিতে প্রতিদিন যেখানে ৪০ হাজার জন সংক্রমিত ও ১,০০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে, এখন তা কমে দৈনিক ৭২৫ জন সংক্রমিত এবং ১৪ জন হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে প্রকৃত সংখ্যা বেশি হতে পারে, কারণ এখন লোকজন বাড়িতে ভাইরাস টেস্ট করছে এবং সেগুলোর ফলাফল জানা যাচ্ছে না।

Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.