শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ : দশ ডেমোক্রেট প্রার্থী এখন মাঠে

মোহাম্মদ আজাদ :   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ : দশ ডেমোক্রেট প্রার্থী এখন মাঠে

ডেমোক্র্যাটদের প্রতীক 'গাধা'

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০২৮ সালে। আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পর প্রার্থীদের কাছ থেকে ঘোষণা আসতে শুরু হবে। কিন্তু এখনকার মেইনস্ট্রিম মিডিয়াগুলো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এখন থেকেই খুব সক্রিয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল থেকে প্রকাশিত ‘দ্য হিল’ পত্রিকা ২০২৮ এর প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ১০ ডেমোক্রেট প্রার্থীর নাম প্রকাশ করেছে।

এই তালিকার শীর্ষে রয়েছেন নিউইয়র্ক ১৪ কংগ্রেসনাল ডিষ্ট্রিক্টের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। ওকাসিও নিউইয়র্কে বেশ জনপ্রিয়। ২০১৯ সালের ডেমোক্রেট প্রাইমারিতে ওই সময়ের জাঁদরেল ডেমোক্রেট কংগ্রেসম্যান জো ক্রাউলিকে হারিয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছিলেন।

তিনি এখন মাইনরিটির পক্ষে এক প্রবল প্রতিবাদী কণ্ঠস্বর। কিন্তু তার বয়স মাত্র ৩৫ বছর। সেজন্য সমালোচকরা বলছেন যে ডেমোক্রেট প্রাইমারিতে ওকাসিও কর্টেজ বেশিদূর অগ্রসর হতে পারবেন না।

তালিকার দ্বিতীয় স্থানে আছে পেনসিলভেনিয়ার গভর্নর যশ শাপরিনো। শাপরিনো ২০২৩ সালে প্রথমবারের মতো পেনসিলভেনিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন।২০১৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ওই স্টেটের এটর্নি জেনারেলের দায়িত্ব্ পালন করেন। পেনসিলভেনিয়া বর্তমানে একটি ব্যাটলগ্রাউন্ড স্টেট। গভর্নর শাপরিনো যদি দলীয় প্রাইমারিতে জয়ী হতে পারেন তাহলে পেনসিলভেনিয়া ডোেক্রেটদের দখলে থাকবে। কিন্তু গভর্নর শাপরিনো একজন ইহুদি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ইহুদি ধর্মাবলম্বী ডেমোক্রেট বা রিপাবলিকান দল থেকে নির্বাচিত হতে পারেননি। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মিশিগানে গভর্নর গ্রিটচেন হুইটমার। তিনি মিশিগানের প্রথম নারী ডেমোক্রেট গভর্নর। নির্বাচিত হওয়ার পর তিনি সকলের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হন। এর আগে তিনি মিশিগানের প্রসিকিউটর , স্টেট অ্যাসেম্বলি ও স্টেট সিনেটে দায়িত্ব পালন করেন। মিশিগান এখন একটি স্যুয়িং স্টেট।
‘দ্য হিল’ এর চতুর্থ তালিকায় আছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্রাভিন নিউসম। নিউসম যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত খ্যাতিমান।

আগামী বছর তার গভর্নর হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ হবে। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী তিনি গভর্নর পদে আর নির্বাচন করতে পারবেন না। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের পর প্রার্থিতা ঘোষণা করবেন। তালিকার পঞ্চম স্থানে ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস ম্যুরের নাম রয়েছে। ম্যুর ২০২৩ সাল থেকে ম্যারিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বয়স ৪৬ বছর। পড়াশোনা করেছেন অক্সফোর্ড ও জন হপকিন্সে।

তিনি জ্বালাময়ী বক্তৃতা করতে পারেন। তিনি আগামী বছর হোয়াইট হাউজের জন্য প্রার্থিতা ঘোষণা করতে পারেন। ষষ্ঠ স্থানে কামালা হ্যারিসের নাম রয়েছে। তিনি ক্যালিফোনিয়ার সিনেটর, এক মেয়াদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী ছিলেন। তিনি কি আবারও প্রেসিডেন্ট প্রার্থ হবেন? এ সম্পর্কে তার কোনো বক্তব্য পায়নি দ্য হিল।

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.