বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশি আমেরিকান পোস্টাল এম্পলয়িজ এসোসিয়েশনের যাত্রা শুরু

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশি আমেরিকান পোস্টাল এম্পলয়িজ এসোসিয়েশনের যাত্রা শুরু

উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে যাত্র শুরু করলো নিউইয়র্কের পোস্টাল বিভাগে কর্মরত বাংলাদেশিদের নতুন সংগঠন ‘বাংলাদেশি আমেরিকার পোস্টাল এম্পলয়িজ এসোসিয়েশন ইনক’। গত ৮ ফেব্রুয়ারি রোববার সিটির উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠেনের আয়োজন করা হয়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ এস গণির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুইন্স স্যোসাল এডাল্ট ডে কেয়ার সেন্টারের প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি ল্যু, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ আনিসুজ্জামান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও গাদুরা মর্টগেজের সিইও ভিনেট গাদুরা। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সোনিয়া সিরাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক বলেন, নিউইয়র্কের মত জায়গায় বাংলাদেশিদের পোস্টাল সেক্টরে সুদৃঢ অবস্থান কমিউনিটির জন্য গর্বের। আমরাও তাদের সাফল্যে গর্বিত।

তিনি সংগঠনটির সাফল্য কামনা করে বলেন, প্রবাসে কমিউনিটির সাথে সংযুক্ত থাকার অন্যম মাধ্যম সামাজিক সংগঠন। বাংলাদেশি পোস্টাল এম্পলয়িজ এসোসিয়েশন তাদের কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে মোহাম্মদ এস গণি বলেন, এই সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে নিউইয়র্কেও পোস্টার বিভাগে কর্মরত বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করা। ইতোমধ্যে সংগঠনের সদস্য সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। তিনি আরও জানান, পোস্ট অফিসে কর্মরত বাংলাদেশিদের চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় ছাড়াও পারিবারিক ও সামাজিক সমস্যায় সংগঠনটি সবার পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। এতে প্রবাসের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। নিউইয়র্ক (ইউএনএ)

Posted ১২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.