নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের আয়োজনে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান গত ১১ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারওম্যান জোয়ান আরিওলা এবং ব্রঙ্কস কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মাইকেল রেনডিনো। জোয়ান আরিওলা কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারওম্যান হওয়ার পাশাপাশি নিউইয়র্ক স্টেট রিপাবলিকান পার্টির সেক্রেটারি এবং আগামী নভেম্বরের নির্বাচনে কুইন্স বোরো প্রেসিডেন্ট পদের পদপার্থী।
অনুষ্ঠানে অন্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন : ডিস্ট্রিক্ট ১৪ কংগ্রেসের পদপার্থী জন কামিংস, ডিসট্রিক্ট ১৩ স্টেট সিনেটের পদপার্থী হেইজুস গঞ্জালেস এবং কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্ট জাস্টিসের পদপার্থী জন স্পাটারো। কোভিড-১৯ বিধিনিষেধের জন্য অল্প সংক্ষক বোর্ড মেম্বাররা হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে এই অতিথিদের স্বাগত জানান। তাঁদের পাশাপাশি আমাদের সংগঠনের চেয়ারম্যান নাসির খান পল এবং অন্য বোর্ড মেম্বাররা অনলাইন জুমের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করেন। সংগঠনের সদস্যসচিব প্রিয়তোষ দে ও মিডিয়া পরিচালক সৈয়দা হোসেনের যৌথ সঞ্চালনায় এই সভায় চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্য রাখেন। চীফ কো-অর্ডিনেটর মোস্তাক চৌধুরী সংগঠনের সংক্ষিপ্ত বিবরণী দেন। দলের কো-চেয়ারম্যান বিদ্যুৎ সরকার, কো-চেয়ারম্যান এস এম ইকবাল সংগঠনের ভূমিকা নিয়ে কথা বলেন।
চেয়ারম্যান পল খান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসমাইল খানের জোরালো বক্তব্য রাখেন। এ ছাড়াও সংগঠনের নির্বাচন পরিচালনা ও প্রচারণা কমিটির আহ্বায়ক খসরুল আলম, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ নির্মল পাল, প্রেস ডাইরেক্টর কাজি কাইয়ুম, বোর্ড মেম্বার সমর রায় ও সনজিত ঘোষ, কো-অর্ডিনেটর প্রকাশ দাশগুপ্ত ও পরেশ ধর, কিশোর হীরা, অনুকূল অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)