বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
উত্তর আমেরিকায় বসবাস এবং কর্মরত চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-নর্থ আমেরিকা। পেশাজীবী এই সংগঠনটি বছরের বিভিন্ন সময় নিজ পেশার কর্মশালার পাশাপাশি নানা ধরণের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদি আয়োজন করে থাকে। এমনি একটি অনুষ্ঠান ছিলো ফিজিশিয়ানস এপ্রিসিয়েশন নাইট।

গত ২৮ মার্চ শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান অনুষ্ঠানটি ছিলো বিভিন্ন পর্বে বিভক্ত। লং আইল্যান্ডের ফার্মিংডেলস্থ দ্য রয়াল পাম পার্টি হলের এ অনুষ্ঠানে চিকিৎসকদের অনেকেই সম্মানিত এবং প্রশংসিত হন তাদের পেশাগত কর্মদক্ষতা সেবা প্রদানের জন্য।
এছাড়া চিকিৎসকদের অনেকে অংশ নেন সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করে। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রতীক হাসান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিলো নাটক সংকটে শয়তান। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের পরপর অনুষ্ঠিত আনন্দঘন এ মিলন মেলায় অংশ নেন বিএমএনএ’র পরিবারের সদস্যগণ।
Posted ১:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)