নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিলে সৌহার্দ্য-সম্প্রীতির মধ্য দিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
গত ৬ মার্চ জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও ল’ সোসাইটির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক, ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ‘প্রবাস বন্ধু’ অ্যাটর্নি মঈন চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন অ্যাটর্নি খায়রুল বাশার, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কাজী শামসুদ্দোহা, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, অ্যাডভোকেট নাসির উদ্দিন ও অ্যাডভোকেট মোর্শেদা জামান, সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মহিন উদ্দিন জুনেল, অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ জাকির। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ আকরাম খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক ও অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান হিমেল ও অ্যাডভোকেট আব্দুর রশীদ, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, অ্যাডভোকেট শাহ বখতিয়ার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুব আলমসহ আরো অনেকে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট ও মাওলানা আশিক আহমেদ খান এবং নতুন প্রজন্মের হাফেজ আব্দুল ওয়াহেদ মাহাদীর কোরআন থেকে তেলাওয়াত উপস্থিত সকলকে মুগ্ধ করে। মাহাদী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদের পুত্র। বিশেষ দোয়ায় কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনির সুস্থ্যতাও কামনা করা হয়।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)