শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সোসাইটির বিজয় দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ সোসাইটির বিজয় দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান

বাংলাদেশ সোসাইটি ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করেছে। ওজোনপার্কের রকওয়ে বুলেভার্ডের দেশি সিনিয়র সেন্টার মিলনায়তনে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। পরিবেশনায় ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের নতুন প্রজন্মের শিশুরা উদ্বোধনী পরিবেশনায় অংশ নেন। তারা পরিবেশন করেন মুক্তিযুদ্ধের কবিতা ও দেশের গান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে হবে। তিনি এ ব্যাপারে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অন্যান্য অতিথি ও কার্যকরী কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের সদস্য সচিব আবুল কালাম ভূঁইয়া ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ।

আলোচনা মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, ফিরোজুল ইসলাম চৌধুরী, হাজী আব্দুর রহমান, আলহাজ বাবর উদ্দিন, রাজনীতিবিদ ও লেখক শামসুদ্দিন আজাদ, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার ও ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ও রুহুল আমিন সরকার ও সোসাইটির সহ-সভাপতি ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সন্তান আমিনুল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শেষে সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি। এই পর্বে ছিল নৃত্যাঞ্জলি ড্যান্স গ্রুপের নৃত্য ও বিভিন্ন শিল্পীর সঙ্গীত পরিবেশনা। বাংলাদেশ সোসাইটির বিজয় দিবস উদযাপন আয়োজনে আরো যারা ছিলেন তারা হলেন- অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আবুল বাশার ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাইনুল উদ্দিন মাহবুব, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ টিপু খান, সমন্বয়কারী প্রদীপ ভট্টাচার্য, মো. আখতার বাবুল, শাহ মিজানুর রহমান ও মোহাম্মদ টিপু। বিজয় দিবসের অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মো. নওশেদ হোসেন, সাংস্কৃতিদক সম্পাদক ডা. শাহনাজ লিপি, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক ফয়সাল আহমদ, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, সুশান্ত দত্ত ও সাদী মিন্টু ।

Posted ৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.