বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে রোববার বিকেলে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ। যৌথভাবে সভা পরিচালনা করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশরাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী) এবং কার্যকরী সদস্য হারুনর রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাসান খান।

বোর্ড অব ট্রাস্টির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শাহ নেওয়াজ, কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আব্দুর রহিম হাওলাদার, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল।
নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, কমিশনার বদরুল এইচ খান, মিঠু হামিদ এবং মিয়া মোহাম্মদ দুলাল।সভায় শুরুতেই নবগঠিত নির্বাচন কমিশনকে কার্যকরী পরিষদ ও বোর্ড অব ট্রাস্টির সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় কার্যকরী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সদস্যদের হাতে নিয়োগ ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
পরিচয়পর্ব শেষে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের শুভেচ্ছা বক্তব্যে তাকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য সদস্যদের মনোনীত করায় সোসাইটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র সমুন্নত রেখে আমরা প্রবাসী বাংলাদেশিদের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চাই। তবে সবার সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।”
অন্য কমিশনাররাও তাদের বক্তব্যে সোসাইটির কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন। সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। এদিকে সংগঠনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
Posted ১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)