বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির বহুল আলোচিত ও সমালোচিত কনজেসশন টোল বাতিল হচ্ছে। গত সোমবার নিউইয়র্কের কিছু রিপাবলিকান আইনপ্রনেতা এ সম্পর্কে কথা বলেন ফক্স নিউজের সঙ্গে, যার মধ্যে ছিলেন কংগ্রেসম্যান মাইক ল’লার, কংগ্রেসম্যান নিক লালোটা, কংগ্রেসম্যান এন্ড্রু গারবারিগো এবং কংগ্রেসওম্যান নিকোল মালিওটাকিস। নিকোল ফক্স নিউজকে বরেণ, নিউইয়র্ক সিটির কনজেসশন প্রাইস বেশিদিন স্থায়ী হচ্ছে না। এটা শিগগিরই বাতিল করা হবে। তিনি বলেন, গত উইকএন্ডসে আমরা প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছিলাম এবং সে বৈঠকে নিউইয়র্ক সিটির বিতর্কিত কনজেসশন প্রাইস নিয়ে তার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে।
ট্রাম্প বলেছেন যে তিনি ২০ জানুয়ারি মপথ নেওয়ার পরপরই নিউইয়র্ক সিটির কনজেসশন প্রাইস বাতিল করবেন। ফক্স নিউজের সঙ্গে রিপাবলিকান আইনপ্রনেতারা আরও বলেন, আমাদেরকে এখন কেবল জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২০ জানুয়ারির পর আর কোনো কনজেসশন প্রাইস বা টোল থাকবে না বলে আমরা মনে করি। এছাড়া ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগেও এক বক্তৃতায় বলেছিলেন যে তিনি নির্বাচিত হলে ম্যানহাটানের কনজেসশন প্রাইস বাতিল করবেন।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ম্যানহাটানের ৬০ স্ট্রিট থেকে ব্যাটারি পার্ক পর্যন্ত কোনো গাড়ি প্রবেশ করলে রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত ২.৫০ ডলার হারে টোল দিতে হচ্ছে। গত ৫ জানুয়ারি ২০২৫ থেকে এ টোল বলবৎ হয়েছে। এ ধরনের কনজেসশন প্রাইস আরোপ শুধু নিউইয়র্ক সিটি নয়, সমগ্র যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় এটাই প্রথম। এই বিতর্কিত কনজেসশনের বিরুদ্ধে নিউ জার্সিসহ একাধিক ফেডারেল কোর্টে একাধিক মামলা ঝুলে আছে।
Posted ১২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh