শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিরল তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্য

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

বিরল তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্য

ভার্জিনিয়ার ফ্রন্ট রয়্যালে স্মিথসোনিয়ান ন্যাশনাল জু এলাকায় তুষারপাত হয়। এএফপির ফাইল ছবি

বিরল তুষারপাতের কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য। গত সপ্তাহের ঐতিহাসিক গালফ কোস্টের তুষারঝড়ের কারণে দেশটি লকডাউনের মুখোমুখি হয়। গত ২৭ জানুয়ারি সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, ঝড়ের তীব্রতা আরও একটি বিরল পরিস্থিতির তৈরি করেছে। দেশটির দক্ষিণের কয়েকটি শহরে উত্তরাঞ্চলীয় শহরগুলোর চেয়ে বেশি পরিমাণে তুষারপাত হয়েছে।

আবহাওয়াবিদ ক্রিস ডলস ওয়েদার ডটকমকে বলেন, ‘লুইসিয়ানার লাফায়েট ও নিউ অরলিন্সে সরকারি রেকর্ড করা ঝড়ের মোট পরিমাণ আলাবামা এবং পেনসাকোলা, ফ্লোরিডা, নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, সল্টলেক সিটি, ওমাহা, নেব্রাস্কার সিউক্স জলপ্রপাত ও দক্ষিণ ডাকোটায় যা দেখা গেছে, তার চেয়ে বেশি।’

ক্রিস ডলসের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘হাওয়াইতেও তুষারপাত হওয়ার বিষয়ে অবাক হওয়ার কিছু নেই। বিগ আইল্যান্ডের মাওনা কিয়া আগ্নেয়গিরির চূড়ায় অক্টোবরের শেষের দিকে প্রথম তুষারপাত হয়েছিল। তাই ১৩ হাজার ফুট উঁচুতে তুষারপাত একটি সাধারণ ঘটনা।’

ডলস আবহাওয়া বার্তায় আরও উল্লেখ করেন, একই সময়ে একাধিক স্থানে তুষার জমে থাকা একটি অস্বাভাবিক ঘটনা, তবে এটি ২০১০ সালের ফেব্রুয়ারিতেও ঘটেছিল।

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.