বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বেশিরভাগই হাইপোথার্মিয়ায় : তীব্র শীতে নিউইয়র্কে ১৪ জনের মৃত্যু

নিউইয়র্ক :   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

বেশিরভাগই হাইপোথার্মিয়ায় : তীব্র শীতে নিউইয়র্কে ১৪ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে অন্তত আটজনের মৃত্যুতে হাইপোথার্মিয়া (অতিশীতজনিত সমস্যা) ভূমিকা রেখেছে।

শনিবার (৩১ জানুয়ারি) নিউইয়র্ক সিটির কর্মকর্তারা জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩। নতুন করে আরও একজনের মৃত্যুর খবর পাওয়ায় মোট সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। নিহত সবাই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর থেকে বাইরে অবস্থানরত অবস্থায় মারা যান। আবহাওয়া দপ্তরের সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ২ ডিগ্রি ফারেনহাইটে।
গত ২৫ জানুয়ারি রোববার একটি শীতকালীন ঝড় নিউইয়র্ক ও আশপাশের এলাকায় আঘাত হানে। এর পর থেকেই তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ‘কোড ব্লু’ জারি করে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমদিকে ২৪ জানুয়ারি শনিবার পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে ম্যানহাটনের থার্ড অ্যাভিনিউ থেকে এক ৬৭ বছর বয়সী পুরুষ, ব্রুকলিনের রেমসেন অ্যাভিনিউ এলাকা থেকে এক ৬৪ বছর বয়সী নারী এবং ওয়ারেন স্ট্রিট থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে সেদিন আরও দুইজনের মৃত্যুর খবর আসে। ২৬ জানুয়ারি সোমবার শীতের এই দফায় আরও দুইজন নিউইয়র্কারের মৃত্যু হয়।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক বিবৃতিতে বলেন, “এই শহরে প্রতিটি প্রাণহানি এক একটি গভীর ট্র্যাজেডি। এই কঠোর শীতের সময় যাদের প্রিয়জনদের আমরা হারিয়েছি, তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। প্রাথমিক তদন্তে আটটি মৃত্যুর ক্ষেত্রে হাইপোথার্মিয়া ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদন এখনও আসেনি।”

মেয়র আরও জানান, নিহতদের মধ্যে কয়েকজন অতীতে হোমলেস শেল্টারে অবস্থান করেছিলেন।
শহর কর্তৃপক্ষ নিউইয়র্কবাসীকে সতর্ক করে বলেছে, এই শীত অত্যন্ত বিপজ্জনক। রাস্তায় বা খোলা জায়গায় কাউকে বিপদে পড়তে দেখলে দ্রুত ৩১১ নম্বরে ফোন করে সাহায্য চাওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র : পিক্স ইলেভেন

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.