নিউইয়র্ক : | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নিউইয়র্কের ব্রঙ্কসে এক্সিট রিয়েল্টি ডেকেসি’র উদ্যোগে গত ৯ ফেব্রুয়ারি বিকেলে ‘রিয়েল এস্টেট সেমিনার: বায়ার্স, সেলার্স অ্যান্ড ইনভেস্টার্স’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউস্থ এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে আয়োজিত এ সেমিনারটি মূলত বাড়ির মালিক, সম্ভাব্য ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়। সেমিনারে বাড়ি ক্রয়-বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।
কিভাবে বাড়ি কেনা যায়, বাড়ির মালিক থেকে কীভাবে রিয়েল এস্টেট বিনিয়োগকারী হওয়া সম্ভব, ট্যাক্স রিটার্ন, হোম লোন, ইন্সপেকশন, এবং বিভিন্ন আইনি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রিয়েলেটর সাইদুর রহমান লিঙ্কনের পরিচালনায় আয়োজিত এ হাউজিং সেমিনারে তথ্যভিত্তিক বক্তব্য রাখেন সিপিএ আহাদ আলী, অ্যাটর্নি হাসান মালিক, চেজ ব্যাংকের লোন অফিসার সিনথিয়া খান, রিয়েলেটর আশিক হৃদয়, লোন অফিসার কার্লোস এবং হোম ইন্সপেক্টর ইমরান।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)