নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
নিউইয়র্কের ব্রঙ্কস ও ব্রুকলিনে প্রবাসের আমব্রেলা সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ বুধবার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে এবং গত ১৩ মার্চ শুক্রবার ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ বছর মোট চারটি ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি। এর আগে ১ মার্চ রোববার নিউইয়র্কের উডহ্যাভেনের জয়া হলে প্রথম এবং ৯ মার্চ সোমবার জ্যামাইকায় ইকরা পার্টি হলে দ্বিতীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এসব ইফতার মাহফিলে যোগ দেন।

এদিকে ১১ মার্চ বুধবার ব্রঙ্কসে অনুষ্ঠিত তৃতীয় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কমিউনিটি লিডার আব্দুস শহীদ, মোহাম্মদ এন মজুমদার, আব্দুর রহিম বাদশা, সিরাজ উদ্দিন আহম্মেদ সোহাগ, রোকন হাকিম প্রমুখ। ১৩ মার্চ শুক্রবার ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে চতুর্থ ও শেষ ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি নাঈম টুটুল ও কাজী আজম, সাবেক সভাপতি মোহাম্মদ রব মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমিউনিটি লিডার শামসুদ্দিন আজাদ, জসিম ভূঁইয়া, আখতার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলের সার্বিক তত্ত্ববধানে ছিলেন- সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দীন দেওয়ান, সহ-সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য হারুন উর রশীদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মো. সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী মনসুর আহমেদ ও হাসান খান।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)