নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কণ্ঠশিল্পী মরিয়ম মারিয়ার নতুন গান “জীবনের ব্যালকনি” বাজারে এসেছে। গানটি শিল্পীর ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে। চমৎকার এই গানটির কথা লিখেছেন সমকালীন বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ কবি কাজী জহিরুল ইসলাম।
মানুষের জীবনের পড়ন্ত বিকেলের হতাশা থেকে বের হয়ে এসে জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার এক চমৎকার ইতিবাচক চিন্তার লিরিকের ওপর সুর করেছেন গুণী সুরকার, নিউজিল্যান্ড-প্রবাসী রোমেল হাসান। গানটি সম্পর্কে শিল্পী মরিয়ম মারিয়া বলেন, এইরকম মটিভেশনাল গানের লিরিকই আমি খুঁজছিলাম। কাজী জহিরুল ইসলাম আমার খুব প্রিয় একজন কবি, তার সব লেখাই আমার ভালো লাগে।
কবিকে অনুরোধ করেছিলাম আমার জন্য কিছু গান লিখে দিতে, তাৎক্ষণিকভাবে তিনি এই গানটি আমাকে দেন এবং আরো নতুন গান লিখে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন।
রোমেল হাসান খুব গুণী একজন সুরকার ও মিউজিক কম্পোজার, এই প্রজন্মের শিল্পী হিসেবে তথ্য-প্রযুক্তির ওপরও ওর দারুণ দখল। ফলে একটি গানকে সফল করে তোলার কৌশল ওর জানা। আমি খুব খুশি যে প্রিয় কবির কথায় একজন প্রিয় সুরকার সুর বসিয়েছেন, গানটি গাইতে পেরে আমি খুবই আনন্দিত, আশা করি শ্রোতারা উপভোগ করবেন।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)