নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাই এসোসিয়েশন ইউএসএ ইনক’র ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি শনিবার জ্যামাইকার স্টার কাবাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত ২০২৬-২০২৭ কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। অভিষিক্তদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী আশরাফ হোসেন নয়ন।
অভিষিক্তরা হলেন- সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সহ সভাপতি মোঃ আরিফুল আলম, সাজেদা বেগম সাজু, সহ সাধারণ সম্পাদক শান্ত বিশ্বাস, ফারহানা শারমিন সুমি, কোষাধ্যক্ষ মাঈনুদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক জি এম মোর্শেদ, সহ সাংগঠনিক সম্পাদক হায়দার মাহমুদ টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসরিন খোন্দকার, সমাজকল্যান সম্পাদক রোজিনা মনজুর মিনু, ক্রীড়া সম্পাদক আলী শাওন, সাংস্কৃতিক সম্পাদক উৎপল শর্মা, মহিলা সম্পাদিকা নুর জান্নাত পুরবী, সহ মহিলা সম্পাদিকা ফারজানা ইয়াসমিন সুমি, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সদস্য মেজবাহ উদ্দিন, সুলতানা আক্তার লাকি, বিপ্লব দে, সায়েম উদ্দিন নিপন, পল্লব রায়, ইয়াসমিন সুলতানা উর্মি।
নবগঠিত কমিটির সভাপতি আবু তাহের মিয়া এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে পরিচালনা এবং প্রবাসে মিরসরাইবাসীর সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরীর সভাপতিত্বে ও কাউসার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানস্থলে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে অনেকেই একে অপরের সাথে কুশল বিনিময় করেন, স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2342 বার পঠিত)