নিউইয়র্ক | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্ক নর্থ জোনের আয়োজনে লিডারশীপ এডুকেশন ক্যাম্প গত ২০ জানুয়ারী অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির হলিসের ‘মুনা সেন্টার অফ জ্যামাইকা’ মিলনায়তনে। জোন সভাপতি মো: রাশেদুজ্জামান সভাপতিত্বে এডুকেশন ক্যাম্পে বিষয় ভিত্তিক আলোচনা করেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবুু আহমেদ নূরুজ্জামান, ডা: সাইদুর রহমান চৌধুরী, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টন আরমান চৌধুরী, ন্যাশনাল সোস্যাল সার্ভিস ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক মাওলানা তোয়াহা আমিন খান।
আলোচকবৃন্দ বলেন, ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে দ্বীনের পথে দাওয়াত অর্থ্যাৎ আহবান। দাওয়াত প্রদানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিশ্বনবি সালাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারাও শ্রেষ্ঠ, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। বিশ্বনবি (সা:) নিজে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। রাসুলুল্লাহ সালাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত দেয়ার এ পদ্ধতিও ঘোষিত হয়েছে আল কুরআনে। সুতারাং মানুষকে আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে হবে আল্লাহ ও তাঁর প্রেরিত রাসুল (সা:)’র পন্থা অনুসরণের মাধ্যমে।
আলোচকবৃন্দ আরো বলেন, বর্তমান সময়ে ইসলামের দাওয়াত অন্যের নিকট পৌঁছাবার গুরুত্ব মোটেও গৌণ করে দেখার কোন সুযোগ নেই। ইসলামের প্রথম প্রকাশ ঘটে দাওয়াতের মাধ্যমে। দাওয়াত নবী-রাসুলদের মিশন। দাওয়াতের মাধ্যমে ইসলামের অগ্রগতি ও বিকাশ সাধিত হয়। নির্মিত হয় ইসলামী সমাজ ও সভ্যতা। সৃষ্টির আদিকাল থেকে আমাদের আদী পিতা হযত আদম আ. এর মাধ্যমে ইসলামের যে যাত্রা শুরু হয়েছিল এবং সর্বশেষ নবী মুহাম্মদ সা.-এর মাধ্যমে যে ইসলামের পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়েছিল এর রশ্মি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পেছনে রয়েছে আল্লাহর পথে নিবেদিত প্রাণ, তাঁর প্রিয় নবী-রাসূলদের অক্লান্ত ত্যাগ, কুরবানী, পরিশ্রম ও ব্যাপক দাওয়াতি কাজ। দাওয়াতের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, ইসলাম সম্পর্কে অজ্ঞতা ও বিভ্রান্তি যে হারে বেড়েছে এ প্রেক্ষাপটে অধিকহারে ইসলামের দাওয়াত তথা তাওহীদ, রিসালাত, আখেরাতসহ জীবনবিধানের উপযোগী ও আপরিহার্যতা মানুষের সামনে তুলে ধরা খুব বেশি প্রয়োজন ও সময়ে দাবি। শুধু মুসলমানদের মাঝে দাওয়াতি কাজ সীমাবদ্ধ না রেখে অমুসলিমদের মাঝেও আমাদের আমাদেরকে অধিকহারে দাওয়াত নিয়ে যেতে হবে। সাংগঠনিক শাখা জোন, চ্যাপ্টার, সাব চ্যাপ্টারের বিভিন্ন স্তরের প্রায় আড়াই শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। দিন্যব্যাপি অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতায় ছিলেন নিউইয়র্ক নর্থ জোন কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, দেলোয়ার মজুমদার, মমিনুল ইসলাম মজুমদার, মঞ্জুর আহমেদ, এডভোকেট আবুল হাশেম, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)