শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেয়র অ্যাডামসের তহবিলে অর্থ প্রদান করে ফাঁসলেন তুর্কি ব্যবসায়ী

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

মেয়র অ্যাডামসের তহবিলে অর্থ প্রদান করে ফাঁসলেন তুর্কি ব্যবসায়ী

ছবি : সংগৃহীত

নিউইয়র্কে বসবাসরত তুর্কি বংশোদ্ভুত ব্যবসায়ী এরডেন আরকান (৭৬) গত শুক্রবার ফেডারেল আদালতে মেয়র অ্যাডামসের নির্বাচনী তহবিলে অর্থদান করার জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত করেছে। মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন একজন নির্মাণ কোম্পানির মালিকের কর্মচারীদের কাছ থেকে অনুদান লাভের অভিযোগ আনার পর এফবিআইন গত প্রায় দেড় বছর আগে থেকে তদন্তে নামে এবং বেশ কিছু আলামত সংগ্রহ করে।

ব্রুকলিনের একজন ব্যবসায়ী ম্যানহাটনে ফেডারেল আদালতে তুর্কি ব্যবসায়ী জালিয়াতির সঙ্গে জড়িত বলে তাকে দোষী সাব্যস্ত করেছেন সরকার পক্ষের আইনজীবীরা। তারা আদালতকে জানান যে, ব্যবসায় এরডেন আরকান মেয়র এরিক অ্যাডামসের ২০২১ সালের নির্বাচনী প্রচারাভিযানে অবৈধভাবে তহবিল সংস্থান করেছেন। মেয়র অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতি মামলায় ইতোমাধ্যে অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে ব্যবসায়ীর মধ্যে এরডেন আরকানই প্রথম ব্যক্তি যিনি তার দোষ স্বীকার করেছেন।

অ্যাডামসের বিরুদ্ধে আনীত অভিযোগে ঘুষ, জালিয়াতি নির্বাচনী প্রচারাভিযানে বেআইনিভাবে বিদেশি নাগরিকদের কাছে নির্বাচনী তহবিলে অর্থ গ্রহণ। মেয়র অ্যাডামস যদিও দৃঢ়তার সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এফবিআই এর হাতে ইতোমধ্যে যেসব আলামত পড়েছে, তাতে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে অ্যাডামসের নির্বাচনী তহবিল সংগ্রহে তুর্কি ব্যবসায়ীর পক্ষ থেকে অর্থ গ্রহণ করা হয়েছে।

অভিযুক্ত তুর্কি ব্যবসায়ী আরকানের সঙ্গে নিউইয়র্ক সিটির তুর্কি সম্প্রদায়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি ‘কেএসকে’ কনস্ট্রাকশন নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানের মালিক। তিনি শুক্রবার তার কোম্পানির ১০ জন কর্মচারীর কাছ থেকে অ্যাডামসের তহবিলের জন্য চাওয়া এবং তহবিলে অর্থ দান করার জন্য দোষী সাব্যস্ত করেছেন। আদালতে এরডেন আরকানকে শুক্রবার আদালতে হাজির করা হয়েছিল। তিনি বলেণ, ‘আমি যখন চেক লিখি তখন আমি জানতাম যে এই অর্থ এরিক অ্যাডামসের নির্বাচনী প্রচারাভিযানে পাবলিক ম্যাচিং প্রোগ্রামের জন্য জন্য ব্যয় করা হবে। বিচারক ডেল ই হো অভিযুক্ত আরকানকে আগামী ১৫ আগস্ট আদালতে ফিরে আসার এবং ক্ষতিপূরণ বাবদ ১৮ হাজার ডলার পরিশোধ করার নির্দেশ দেন। ইতোমধ্যে এরডেন আরকানের বিরুদ্ধে পাঁচ বছর ফেডারেল কারাগারে কাটানো, তিন বছরের প্রবেশন এবং ২৫০,০০০ ডলার জরিমানার আদেশ বলবৎ রয়েছে।

এরডেন আরকানের আদালতে হাজির হওয়ার আগে শুক্রবার সকালে মেয়র এরিক অ্যাডামস ‘ফক্স ৫’ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে তার বিরুদ্ধে নির্বাচনী তহবিল জালিয়াতের অভিযোগ আনা হয়েছে তার চরিত্র হননের উদ্দেশ্যে। তিনি বলেন, আমার দায়িত্ব হচ্ছে, জনগণ আমাকে যে দায়িত্ব পালন করার জন্য নির্বাচিত করেছে তা পালন করা। আমি কোনো কোলাহল শোনার জন্য নির্বাচিত হইনি।

সেরা সিটিতে পরিণত করতে চান মেয়র অ্যাডামস

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডাম তার সাপ্তাহিক মতামত নিবন্ধে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন যে, তিনি নিউইয়র্ক সিটিকে এমন এক আদর্শ সিটি হিসেবে গড়ে তুলতে চান, যেখানে বসবাসকারী অধিবাসীরা তাদের পরিবার গড়ে তোলার সর্বোত্তম স্থান হিসেবে বিবেচনা করবে।

গত সপ্তাহে হারলেমে গিয়েছিলাম, যেখানে কৃষ্ণাঙ্গ পরিবারগুলো প্রজন্ম পরম্পরায় গড়ে উঠেছে। আমি নিউইয়র্কবাসীদের আমাদের সিটির অবস্থা সম্পর্কে জানিয়েছি এবং তাদের সামনে একটি উচ্চাভিলাষী কর্মসূচির রূপরেখা তুলে ধরেছি, যার অন্যতম হলো নিউইয়র্ক সিটিকে একটি পরিবার বান্ধব সিটি হিসেবে গড়ে তোলা, যাতে পরিবারগুলো ভাবতে পারে যে এই সিটি তাদের সন্তানদের ভষ্যিৎ গড়ে তোলার জন্য সর্বোত্তম স্থান। তিনি বলেন, তিন বছর আগে যখন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন কোভিড মহামারী, অপরাধ ও অরাজকতা নিউইয়র্ককে এক অনিশ্চয়তার মধ্যে ফেলেছিল এবং বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলঅম যে, আমি কেবল আমাদের সিটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনবো না, বরং আগের চেয়ে ভালো সিটিতে পরিণত করবো।

মেয়র বলেন, দায়িত্ব নিয়ে আমরা সিটির পরিবারগুলোর সুরক্ষা ও রাস্তায় নিরাপদে চলাচল নিশ্চিত করার জন্য হাজার হাজার নতুন পুলিশ অফিসার নিয়োগ করেছি। অপরাধীদের কাছ থেকে বিশ হাজারের বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি এবং আগ্নেয়াস্ত্র সহিংসতা প্রতিরোধে ৪৮৫ মিলিয়ন ডলার ব্যয়বরাদ্দ সম্বলিত অ্যাকশন প্ল্যান চালু করেছি।

এর ফলে সিটিতে হত্যা ও গুলিবর্ষণের সংখ্যা আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। তিনি বলেন আমরা স্বল্প আয়ের মানুষের আর্থিক সাশ্রয়ের জন্য ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ট্যাক্স ক্রেডিট ও ট্যাক্স রিলিফের মতো সুবিধাগুলো সহজ করেছি। আমরা অতীতের চেয়ে বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এছাড়া মাইনরিটি ও নারীদের মালিকানাধীন ব্যবসায়িক উদ্যোগের জন্য অর্থ প্রদান অব্যাহত রাখার চেষ্টায় ৬.৪ বিলিয়ন বিতরণ করা হয়েছে।

Posted ১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.