শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেরিল্যান্ড বিএনপির ৪১ সদস্যের নতুন কমিটি

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

মেরিল্যান্ড বিএনপির ৪১ সদস্যের নতুন কমিটি

সাহিদুর রহমান খান-মোহাম্মদ কাজল

মেরিল্যান্ড স্টেট বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৯ এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে সাহিদুর রহমান খান চৌধুরীকে সভাপতি ও মোহাম্মদ কাজলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেনÑ জাহাঙ্গীর কবির বাবলু, ইমাম হাসান খান, আহম্মেদ আনিস চৌধুরী, খালেদুজ্জামান বাবুল চৌধুরী ও হাদী কাইয়ুম (সহ-সভাপতি);আলবাব হোসেন (সাংগঠনিক সম্পাদক)। প্রধান উপদেষ্টা করা হয়েছে মামুনুর রশীদ মোহনকে।

কমিটি ঘোষণার পর মোহাম্মদ কাজল বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ কমিটি হয়েছে। আমাদের এই শক্তিশালী স্টেট কমিটি বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে দিতে সরকারকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে যাবে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিলের জন্য কাজ করবে। এ ক্ষেত্রে আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ।

প্রসঙ্গত, আমেরিকা-কানাডায় কমিটি গঠন/পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বেশ কয়েক দফা বিভিন্ন স্টেট সফর ও সমাবেশের পর লন্ডনে ফিরে তিনি পুনরায় ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীর মতামতের ভিত্তিতে কমিটির খসড়া পেশ করেন তারেক রহমানের কাছে। পরে তা পর্যালোচনার জন্য পাঠানো হয় ঢাকায় বিএনপির কেন্দ্রীয় দপ্তরে। এরপর দলের মহাসিচবসহ দায়িত্বশীল নেতারা পর্যালোচনা করে কমিটি ঘোষণা দেন।

Posted ১:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.