বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
সিটি মেয়র এরিক অ্যাডামসের দায়িত্ব পালনের ১০০তম দিন গত রোববার করোনা ভাইরাস টেস্ট পজেটিভ পাওয়া গেছে। তার অফিস সূত্র গণমাধ্যমকে জানিয়েছে যে, মেয়র ভাইরাস সংক্রমিত হওয়ার তিনি জানিয়েছেন যে, এর দ্বারা প্রমাণিত হয় যে সিটিতে এখনো করোনা ভাইরাসের সংক্রমণ হার আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। শীত মওসুমে ওমিক্রন ভেরিয়েন্ট দ্বারা সংক্রমণ অনেক বেড়েছিল এবং এখন বিএ২ ভেরিয়েন্ট সিটিতে বিস্তৃতি লাভ করেছে। মেয়রের মুখপাত্র ফেবিয়ান লেভি জানিয়েছেন, রোববার তিনি ভাঙা কণ্ঠ নিয়ে ঘুম থেকে ওঠেন এবং র্যাপিড টেস্টে ফলাফল নেগেটিভ আসে।
কিন্তু পরে পিসিআর টেস্ট ফলাফল আসে পজেটিভ। তার অন্য কোনো লক্ষণ না থাকলেও তিনি নিজেকে বিচ্ছিন্ন রেখেছেন এবং তার চলতি সপ্তাহের সকল প্রকাশ কর্মসূচি বাতিল করা হয়েছে। মেয়র যথারীতি ভ্যাকসিন নিয়েছেন এবং বুষ্টার ডোজও নিয়েছেন। মেয়র জানান যে গত শনিবার তিনি অ্যালবেনি সফর করেছেন আইনপ্রনেতাদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হওয়ার জন্য এবং বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন। ঠিক কীভাবে তিনি করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তা নিশ্চিতভাবে বোঝা না গেলেও ধারণা করা হচ্ছে তিনি গত উইকএণ্ডে ওয়াশিংটনের গ্রিডিরন ক্লাবে এক ডিনারে উপস্থিত হয়েছিলেন, এবং ডিনারের পর কয়েক ডজন ব্যক্তির টেস্ট ফলাফল পজেটিভ এসেছে।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh