শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেয়র অ্যাডামসের ভাইয়ের বার্ষিক বেতন ১ ডলার!

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

মেয়র অ্যাডামসের ভাইয়ের বার্ষিক বেতন ১ ডলার!

সিটি মেয়র এরিক অ্যাডামস বার্ষিক ২১০,০০০ ডলার বেতনে তার ভাই বার্নার্ড অ্যাডামসকে মেয়রের নিরাপত্তা প্রধান নিয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু নবনির্বাচিত মেয়রের সিদ্ধান্তে মাথাচাড়া দিয়ে ওঠে ক্ষোভ ও প্রতিবাদ। এই পরিপ্রেক্ষিতে সিটির এথিকস বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে মেয়র তার ভাইকে নিয়োগ করতে পারেন, তবে তা বার্ষিক মাত্র ১ ডলার বেতনের বিনিময়ে, কিছুতেই বার্ষিক ২১০,০০০ বেতনে নয়। এথিকস বোর্ড আরো জানিয়েছে যে, মেয়রের নিরাপত্তার বিস্তারিত বিষয়ে নজরদারির কোনো এখতিয়ার থাকবে না তার ভাই বার্নার্ড অ্যাডামসের, তিনি মেয়রের নিরাপত্তা বিষয়ে শুধু একজন সিনিয়র উপদেষ্টা থাকবেন না। ফ্রিডম অফ ইনফরমেশন এর বরাত দিয়ে গত বৃহস্পতিবার এ বিষয়ে জানান হয়।

বার্নাড অ্যাডামসের নিয়োগ নিয়ে মেয়রের সিদ্ধান্তে আপত্তির বিষয়ে নির্দেশনার জন্য তিনি ‘নিউইয়র্ক সিটি কনফ্লিকটস অফ ইন্টারেষ্ট বোর্ড’ এর শরণাপন্ন হন এবং প্রতিশ্রুতি দেন যে বোর্ড যে সিদ্ধান্ত দেবে তিনি তা গ্রহণ করবেন। গত বৃহস্পতিবার বোর্ড তাদের সিদ্ধান্ত জানায় যে এরিক অ্যাডামসের ভাই বার্নার্ড নিউইয়র্ক সিটির জন্য কাজ করতে পারেন, তবে তা বিনা পারিশ্রমিকে এবং স্বল্প ভূমিকার কাজ হবে। মেয়রের অফিস ও বোর্ডের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনার পর নিয়োগের নতুন শর্তের ওপর সকলে ঐকমত্যে পৌছেন, এবং তা হলো, বার্নার্ড বার্ষিক ২১০,০০০ ডলার আয় করার পরিবর্তে ১ ডলার আয় করবেন; মেয়রের নিরাপত্তা বিষয়ক এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অধীনে থেকে বরং মেয়রের অফিসের মধ্যে অবস্থান করে তার নিরাপত্তা বিষয়ে একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

‘নিউইয়র্ক সিটি কনফ্লিকটস অফ ইন্টারেষ্ট বোর্ড’ এবং মেয়রের অফিস আরো ঐকমত্য পোষণ করে যে সিটির কোনো কর্মচারি বার্নার্ড অ্যাডামসের কাছে কোনো বিষয়ে রিপোর্ট করবে না এবং পুলিশ ডিপার্টমেন্টে বার্নাার্ডের কোনো ‘কমাণ্ড অথরিটি’ বা কাউকে আদেশ-নির্দেশ দেওয়ার কর্তৃত্ব থাকবে না। মেয়রের মুখপাত্র ম্যাক্সওয়েল ইয়ং বলেছেন যে বার্নার্ড অ্যাডামস এসব শর্ত মেনে নিয়েছেন। বেতনের পরিবর্তে তিনি ২০ বছর নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছে বলে পেনসন হিসেবে বার্ষিক আনুমানিক ৬৪ হাজার ডলার পাবেন। মুখপাত্র বলেন, এই কাজের জন্য বার্নার্ড অত্যন্ত উপযুক্ত এবং কোনো ধরনের স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক অফ ইন্টারেস্ট এডানোর জন্য তাকে নামেমাত্র বেতন ১ ডলারে চাকুরি গ্রহণের জন্য প্রস্তাব করা হয়েছে। আমরা আনন্দিত যে বার্নার্ড বিনা বেতনে সিটির দায়িত্ব পালনে ইচ্ছা ব্যক্ত করেছেন।’ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে, তা সত্ত্বেও বার্নার্ড অ্যাডামসের নতুন নিয়োগে বোর্ডের ওয়েভার এর প্রয়োজন পড়বে, কারণ তার দায়িত্বের সঙ্গে ‘ক্ষমতা ও মর্যাদা’র প্রশ্ন জড়িত।

নিউইয়র্ক টাইমসের ‘নিউইয়র্ক সিটি কনফ্লিকটস অফ ইন্টারেষ্ট বোর্ড’ এর সিদ্ধান্ত সিটির নতুন মেয়রের প্রতি প্রকাশ্য তিরস্কারের শামিল। কারণ ভাইকে নিয়োগ করার ব্যাপারে তার সিদ্ধান্ত স্টেট ও সিটি সরকারে নৈতিকতাবাদীদের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছিল। অ্যালবেনির সুশাসন বিষয়ক একটি গ্রুপ রিইনভেন্ট অ্যালবেনি’র একিকিউটিভ ডাইরেক্টর জন কায়েহনি বলেছেন, ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোর্ড’ তাদের কর্তৃত্বের বড় ধরনের একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং স্বজনপ্রীতি বিরোধী আইন সমুন্নত হয়েছে। আশা করা যায় যে, মেয়র অ্যাডামস উপলব্ধি করতে শুরু করেছেন যে তার ক্ষমতা কত বিশাল এবং তিনি এই দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নিজেকে কর্তৃত্ব প্রয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।

কলাম্বিয়া ল স্কুলের প্রফেসর এবং ‘নিউইয়র্ক সিটি কনফ্লিকটস অফ ইন্টারেষ্ট বোর্ড’ এর সাবেক চেয়ারম্যান রিচার্ড ব্রিফল্ট বলেছেন, ‘এটি এক ধরনের মুখরক্ষা করা।’ উল্লেখ্য, বার্নার্ড অ্যাডামস গত ৩০ ডিসেম্বর থেকে সিটির কর্মচারি, কিন্তু তিনি এখনো বেতন পাননি বলে সিটি হল কর্মকর্তারা জানিয়েছেন।

তবে নবনির্বাচিত মেয়র অ্যাডামস তার ভাইকে নিয়োগ করার ক্ষেত্রে সিটির প্রথম মেয়র নন। এর আগে ‘নিউইয়র্ক সিটি কনফ্লিকটস অফ ইন্টারেষ্ট বোর্ড’ ২০১৪ সালে মেয়র বিল ডি ব্লাজিও তার স্ত্রী শিরলেন ম্যাকক্রে’কে সিটি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মেয়রস ফান্ড টু এডভান্স নিউইয়র্ক সিটি’র চেয়ারপার্সন হিসেবে বিনাবেতনে নিয়োগকে ওয়েভার দিয়েছিল। ২০০২ সালে মেয়র ব্লুমবার্গ তাঁর কন্যা এমা ব্লুমবার্গকে বিনাবেতনে মেয়র অফিসের রিসার্চ এন্ড এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগে এবং তার বোন মারজোরি টিভেনকে মেয়রের অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পক্ষে বিনাবেতনে জাতিসংঘে কমিশনার নিয়োগের ক্ষেত্রে বোর্ডের ওয়েভার গ্রহণ করেছিলেন।

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.