বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রে ‘রাক্ষস’ মুক্তি পাচ্ছে ১৭ এপ্রিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে ‘রাক্ষস’ মুক্তি পাচ্ছে ১৭ এপ্রিল

এবারের ঈদের অন্যতম সিনেমা ‘রাক্ষস’ এবার বাংলাদেশের সীমানা ছাড়িয়ে উত্তর আমেরিকায় শুভমুক্তি পেতে যাচ্ছে। মুক্তির পর থেকেই বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সিনেবোদ্ধাদের কাছ থেকে। সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়, যিনি এর আগে ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন।

আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে এক ভিন্নরূপে হাজির হচ্ছেন। ইতোমধ্যেই পোস্টার ও প্রচারণায় তার লুক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া (Galaxy Media)। উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই সিনেমা প্রদর্শনের ব্যবস্থা চলছে। এ উপলক্ষে নিউ ইয়র্কের একটি পার্টি হলে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ।

গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, “আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না—দর্শকদের নাড়িয়ে দেবে ভেতর থেকে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।”

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন (Real Energy Production) এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি অ্যাকশন, সাসপেন্স ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনন্য মিশেল হিসেবে নির্মিত হয়েছে।

নির্মাতা জানান, ‘রাক্ষস’ শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, বরং মানুষের অন্তর্গত অন্ধকার দিক ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরবে। দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা এবং এক ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা।

এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘রাক্ষস’ কতটা সাড়া ফেলতে পারে এবং সিয়াম আহমেদের এই ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের কতটা নাড়া দেয়।

Posted ১০:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.