শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রে ৪০% অবৈধ ইমিগ্রান্টের ডিপোর্টেশনের শঙ্কা

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে ৪০% অবৈধ ইমিগ্রান্টের ডিপোর্টেশনের শঙ্কা

যুক্তরাষ্ট্রে অভেধভাবে বসবাসকারী ইমিগ্রান্টদের মধ্যে ৪০ শতাংশ আশঙ্কা পোষণ করে যে আমেরিকান সরকার যেকোনো সময়ে তাদেরকে ডিপোর্ট করতে পারে। এই আশঙ্কা বিশেষ করে হিসপানিকদের মধ্যে বেশি। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে তাদের এ আশঙ্কার কথা জানা গেছে। গতবছরের মার্চ মাসে সমগ্র যুক্তরাষ্ট্রে তিন হাজারের ইমিগ্রান্টের মধ্যে পরিচালিত জরিপের রিপোর্ট গত সোমবার প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, যারা যুক্তরাষ্ট্রে সপরিবারে বাস করছে তাদের মধ্যে ডিপোর্টেশনের ভীতি প্রবলভাবে কাজ করছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫১ শতাংশ ভয় করছেন যে, কর্তৃপক্ষ হয় তাদেরকে অথবা তাদেরই চেনাজানা অন্য কাউকে ডিপোর্ট করবে। এই ভীতির কারণ তাদের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকা। জরিপ অনুযায়ী প্রতি ১০ জন ল্যাটিনোর মধ্যে ৮ জনেরই যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার স্ট্যাটাস নেই বা তারা যুক্তরাষ্ট্রের ন্যাচারালাইজড সিটিজেনও নয়। কিন্তু যারা স্থায়ী বাসিন্দা বা সিটিজেন তারাও সবসময় আশঙ্কায় থাকেন যে তাদেরই পরিবারের কোনো অবৈধ সদস্য বা আত্মীয়স্বজন, যারা এখানে অবৈধভাবে বাস করছেন, তাদেরকে ডিপোর্টেশনের কবলে পড়তে হবে। কিছু ক্ষেত্রে ইমিগ্রান্ট ল্যাটিনোদের মধ্যে যারা ন্যাচারাইলজড সিটিজেন, তাদের একটি অংশ ডিপোর্টেশনের আশঙ্কা করেন। বিশেষ করে ট্রাম্পের মেয়াদে তাদের ভীতি ছিল আরও বেশি।

পিউ রিসার্চ সেন্টার হোমল্যাণ্ড সিকিউরিটির ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে যে ট্রাম্পের বিদায়ের পর ডিপোর্টেশন উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। ২০২০ সালে ডিপোর্ট করা হয়েছে ১৮৫,৮৮৪ জনকে, যা ২০১৯ সালে ছিল ২৬৭,৫২৮ জন। দ্বিতীয় প্রজন্মের ল্যাটিনো, যাদের মা-বাবার মধ্যে অন্তত একজন ইমিগ্রান্ট, তাদের ৩৭ শতাংশ ডিপোর্টেশনের ভয়ে ভীত।

Posted ৯:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.