বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রাইজআপ এনওয়াইসির লিডারশিপ সামিট

নিউইয়র্ক :   |   শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

রাইজআপ এনওয়াইসির লিডারশিপ সামিট

কুইন্সের প্রাণকেন্দ্র উডসাইডের গুলশান টেরেসে রাইজআপ নিউইর্য়ক সিটির ব্যানারে গত ৭ ফেব্রুয়ারি তৃতীয় বার্ষিক লিডারশিপ সামিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রার্থীদের এজেন্ডা নিয়ে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের পছন্দের প্রার্থী বাছাইয়ের পথ সুগমের একটি ব্যতিক্রমধর্মী চমৎকার অনুষ্ঠান তৃতীয়বারের মতো আয়োজন করে সংগঠনটি।

তীব্র কনকনে শীতকে উপেক্ষা করে বিকাল সাড়ে ৫টা থেকে কমিউনিটির নেতৃবৃন্দ, নিউইর্য়ক স্টেটের কম্পট্রোলার, সিনেট, অ্যাসেম্বলি, ইউএস কংগ্রেসের বিভিন্ন পদের ১৮ জন প্রার্থীসহ একজন নির্বাচিত কাউন্সিল সদস্য অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি কমিউনিটি নেতা, ব্যবসায়ী ও পেশাজীবীসহ দেড়কষ্টর বেশি আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠে মুখরিত। ঐক্য, নাগরিক সচেতনতা এবং নিউইর্য়কে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ভবিষ্যত নিয়ে অর্থবহ আলোচনা ও মতবিনিময় ছিল অনুষ্ঠান জুড়ে।

রঙিন আলোয় সুসজ্জিত জমকালো অনুষ্ঠানের শুরুতেই আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাইজআপ এনওয়াইসির প্রতিষ্ঠাতা সভাপতি এনওয়াইপিডির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডিং ডিটেকটিভ শামসুল হক এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কাজী তেজওয়ার (আরভিন)। তারুণ্যদীপ্ত আরভিনের প্রাণবন্ত ও সুচিন্তিত উপস্থাপনা সকলের নজর কেড়ে নেয়।

মূল বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি এবং সামনে থাকা চ্যালেঞ্জ- দুটিই তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত উক্তি উল্লেখ করে বলেন, ভবিষ্যৎকে জানার সবচেয়ে ভালো উপায় হলো সেটিকে নিজেই তৈরি করা। তিনি আরো বলেন, নিউইর্য়কে বাংলাদেশিদের সংখ্যা ও নাগরিক অংশগ্রহণ দিনদিন বাড়ছে কিন্তু এখনো কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তম্মধ্যে নির্বাচিত বাংলাদেশি জনপ্রতিনিধির অভাব, সিটির সরকারি উচ্চপদে সীমিত উপস্থিতি এবং পরিবার ও তরুণদের জন্য পর্যাপ্ত কমিউনিটি সেন্টারের অভাব উল্লেখযোগ্য। তাই নিয়মিত নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং যোগ্য, নতুন নেতৃত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি।

২০২১ সালে কয়েকজন বাংলাদেশি আমেরিকানদের নিয়ে রাজনৈতিক সংগঠন রাইজআপ এনওয়াইসির প্রতিষ্ঠা করেন শামসুল হক। শুরু থেকেই তার নেতৃত্বে সংগঠনটির এক্সিকিউটিভ বোর্ড এবং স্বেচ্ছাসেবী সদস্যরা নিউইয়র্কের বিভিন্ন স্পটে ভোটার নিবন্ধন, নাগরিক সচেতনতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কমিউনিটি নেতাদের মতে, ২০২৫ সালের সিটি মেয়র নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান ভোটারদের রেকর্ডসংখ্যক অংশগ্রহণে এসব যুগোপযোগী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ অনন্য ভূমিকা রেখেছে।

যার ফলস্বরুপ বর্তমানে নিউইর্য়ক সিটি মেয়র জোহরান মামদানির প্রশাসনে ট্রান্সজিশন কমিটিতে শামসুল হকসহ ১০ বাংলাদেশি ঠাঁই পেয়েছে। আগামী বছরগুলোতে এই ধরনের জনকল্যাণমূলক কাজ আরো বিস্তৃত পরিসরে করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। যাতে আমেরিকার মূল ধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বমূলক ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা যায়।

প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন-নিউইয়র্ক স্টেট কম্পট্রোলার পদপ্রার্থী রাজীব গোয়েল, আদেম বাষ্কেদ্দেকো, যুক্তরাষ্ট্র কংগ্রেস ডিস্ট্রিক্ট-৬-এর পদপ্রার্থী চাক পার্ক, ডিস্ট্রিক্ট-৭ অ্যান্টোনিও রেইনোসো এবং জুলি ওন, নিউইর্য়ক স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১৩ জেসিকা রামোস, জেসিকা গঞ্জালেস রোহাস, ডিস্ট্রিক্ট-২৪ ওমর মোহাম্মদ, নিউইর্য়ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ মাহতাব খান, ডিস্ট্রিক্ট- ২৫ কেনেথ প্যাক, ডিস্ট্রিক্ট-৩২ মোহাম্মদ মোল্লা, ডিস্ট্রিক্ট-৩৪ আবির কায়াস, ব্রায়ান রোমেরো, ডিস্ট্রিক্ট-৩৭ পিয়া রহমান, ডিস্ট্রিক্ট-৩৮ ডেভিড অরকিন, ডিস্ট্রিক্ট-৮৭ জাকির চৌধুরী। এছাড়াও আরো বক্তব্য দেন নিউইর্য়ক সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট-২১ এর সদস্য শ্যানেল থমাস-হেনরি যিনি বর্তমানে কেনো পদে প্রার্থী নন।

নিউইর্য়ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৪ এর প্রার্থী আবির কায়াস তিনি প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি হতে চান বলে তার বক্তব্যে ব্যক্ত করেন। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ সমস্যা, প্রয়োজন ও অগ্রাধিকার নিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে দৃঢ় অঙ্গিকারবদ্ধ বলে জানান তিনি।
এদিকে কংগ্রেসনাল প্রার্থী জুলি ওন বলেন, এখন সময় এসেছে বাংলাদেশি কমিউনিটির সদসদ্যের নিউইর্য়ক সিটি সরকারের উচ্চ পর্যায়ে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার এবং তিনি এই লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটির সঙ্গে কাজ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত।

আসন্ন ২৩ জুন প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে বক্তারা নিউইর্য়কজুড়ে বাংলাদেশি-আমেরিকানদের অতীতের চেয়ে আরো বেশি সংখ্যায় ভোট প্রদানের আহ্বান জানান। সর্বশেষ নির্বাচনে নিবন্ধিত বাংলাদেশি ভোটারের প্রায় ৫০ শতাংশ ভোট প্রদান করেছেন বলে বক্তারা জানান। সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে এই হার ৯০ শতাংশে উপনীত করার লক্ষ্য নির্ধারণের আশা ব্যক্ত করেন বক্তারা। এতে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি শক্তিশালী কমিউনিটি বিনির্মাণে প্রতিনিধিদের আরো দায়বদ্ধ ও সক্রিয় করে তুলবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা বাংলাদেশি কমিউনিটির স্বপ্ন ও চ্যালেঞ্জের প্রতি অকুন্ঠ সমর্থন জানান এবং প্রতিনিধিত্ব বাড়ানো, সুযোগ সৃষ্টি করা এবং শক্তিশালী কমিউনিটি বিনির্মানে সম্মিলিত কাজ করার অঙ্গীকার করেন। কমিউনিটির নেতারা এই সামিটকে গুরুত্বপূর্ণ সংলাপ, অংশীদারিত্ব এবং সম্মিলিত উদ্যোগের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নাগরিক শক্তি বৃদ্ধি, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং সরকারের প্রতিটি স্তরে বাংলাদেশি আমেরিকানদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়াই হল রাইজআপ নিউইর্য়ক সিটির ব্যানারে বার্ষিক লিডারশিপ সামিটের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষের দিকে সকল প্রার্থীদের উপস্থিতিতে ফটোসশেনে অংশ নেন অতিথিবৃন্দ, সংগঠনটির এক্সিকিউটিভ বোর্ড ও স্বেচ্ছাসেবী সদস্যরা। নৈশভোজের পর অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন রাইজআপের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি শামসুল হক। অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত সকল প্রার্থী, অতিথিবৃন্দ, রাইজআপের স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি যারা আর্থিক ও অন্যান্যভাবে সহায়তা করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দেন তিনি।

Posted ১১:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.