নিউ ইয়র্ক | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
গত ২১ জানুয়ারি সাউথ জ্যামাইকার রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ও মসজিদের ২০২৪ – ২০২৫ সালের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন মূলধারার রাজনীতিক নূরুল হক। সেক্রেটারি হিসাবে নির্বাচিত হন আলহাজ মোঃ আমিরুল ইসলাম। নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন মসজিদের ট্রাস্টিবোর্ড সদস্য ও নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ চৌধুরি। সভা পরিচালনা করেন বিদায়ী সভাপতি আবু বক্কর সিদ্দিক ও তাকে সহায়তা করেন অপর সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড সদস্য এমটি ’র সাবেক ইঞ্জিনিয়ার নাজিম আহমেদ, আলহাজ নজরুল আলম, আজিজুর রশিদ প্রমুখ। সভায় মোট ৩৮ জন কাউন্সিলরের মধ্যে ২৮ জন উপস্থিত ছিলেন। ৫ জন বাংলাদেশে অবস্থান করায় ফোনে ও অনলাইনে যুক্ত হন। মসজিদের গঠণতন্ত্র অনুযায়ী উপস্থিত ২৮ কাউন্সিলর প্রথমে সিলেকশন অথবা কোন পদে একাধিক প্রার্থী থাকলে গোপন ব্যালটের মাধ্যমে কমিটি গঠন করার বিধান রয়েছে। সেই মোতাবেক সিনিয়র কাউন্সিল মেম্বার মোঃ গিয়াস উদ্দিন সভাপতি হিসাবে নূরুল হকের নাম প্রস্তাব করলে অপর কাউন্সিল মেম্বার কাজি মোঃ রশিদ তা সমর্থন করেন। উপস্থিত কাউন্সিল মেম্বারগণ কণ্ঠভোটে তা পাস করেন। একইভাবে আজিজুর রশিদ সেক্রেটারি পদে আলহাজ আমিরুল ইসলামের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলেই তা সমর্থন করেন। পরে হক-আমিরুল পেনেলের পক্ষে সভাপতি ও সেক্রেটারি বিভিন্ন পদে তাদের পুরো প্যানেল উপস্থাপন করেন। কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল বা প্রার্থী না থাকায় হক-আমিরুল প্যানেলের ১৫ জন কাউন্সিল মেম্বার কণ্ঠভোটে নির্বাচিত হন। কার্যকরী কমিটির ১৫ জন সদস্য হচ্ছেপঃ সভাপতি – নূরুল হক, সহ-সভাপতি – মোঃ গিয়াস উদ্দিন, আলহাজ মোজাম্মেল হক ও মোঃ খলিল জমাদ্দার, সেক্রেটারি – আলহাজ মোঃ আমিরুল ইসলাম, সহকারি সেক্রেটারি – মোঃ ইমরোজ হোসেন, ট্রেজারার – কাজি মোঃ রশিদ, সহ-ট্রেজারার – মোঃ মোজাম্মেল হক, সহ-ট্রেজারার – মোঃ আইউব খাঁন, কার্যকরি সদস্য – মোঃ আবু বক্কর সিদ্দিক, কার্যকরি সদস্য – মাওলানা মোঃ মহিউদ্দিন, কার্যকরি সদস্য – মোঃ আকবর শর্পন, জি এম নূরুল হক, মোঃ জালাল তালুকদার, জাওয়িদ আনসারি।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড সদস্য জনাব নাজিম আহমেদ, সাবেক ও বর্তমান সহ-সভাপতি জনাব মোঃ গিয়াস উদ্দিন, কোবা’র সাবেক সভাপতি ও বর্তমান ট্রাস্টিবোর্ড সদস্য জনাব ফজলুর রহমান মোল্লাহ এবং সেক্রেটারী জনাব মোস্তফা জামাল পাশা, কাজী মোঃ রশিদ, ইমরোজ হোসেন, নবনিযুক্ত সভাপতি জনাব নূরুল হক, নবনিযুক্ত সেক্রেটারী জনাব মোঃ আমিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ জনাব কাজি মোঃ রশিদ। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন মসজিদের সাবেক ইমাম মাওলানা মহিউদ্দিন সাহেব। কমিটি গঠিত হওয়ার পর অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে সাবেক ও বর্তমান কমিটির সদস্যদের সৌজন্যে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। সবশেষে সভার সভাপতি জনাব তোফায়েল আহমেদ চৌধুরি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Posted ১:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)