নিউইয়র্ক | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
লং আইল্যান্ডের নাসাউ কাউন্ট্রির বাংলাদেশীদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষে গত ৭ জানুয়ারি রবিবার আত্মপ্রকাশ করেছে ৫৪ জন কার্যকারী সদস্য বিশিষ্ট নাসাউ বাংলাদেশী কামিউনিটি। রবিবার হিকসভিলের একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত নেতারাসহ কয়েকশত বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল রকমারি পিঠাপুলীর আয়োজন। নাসাউ কাউন্ট্রিতে বাস করেন প্রায় দশ থেকে পনেরো হাজার বাংলাদেশী। এসব বাংলাদেশীদের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধানকে আরও শক্তিশালী করার অংশ হিসাবে গত রবিার আয়োজন করা হয় পারিবারিক মিলন মেলার। সন্ধ্যার পর অনুষ্ঠান স্থালে একে একে উপস্থিত হন নাসাউ কাউন্ট্রির বাংলাদেশীরা। অনুষ্ঠানটি ক্যাপ্টেন মোতাছির মিয়ার সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আনন্দঘন এই আয়োজন নিয়ে কথা বলেন সংগঠনের নব-নিযুক্ত সভাপতি ক্যাপ্টেন মোতাছির মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শামিবুর রহমান (শামীম), এটর্নী মঈন চৌধুরী প্রধান উপদেষ্টা, ক্যাপ্টেন কারাম চৌধুরী প্রধান আইন উপদেষ্টা, সহ বেশ কায়েক জন নেতা এবং অনুষ্ঠানটি ইঞ্জিনিয়ার মোঃ শামিবুর রহমান (শামীম) ও মোঃ সুমনের উপস্থাপনায় অনুষ্ঠানে নাচ, গান, গজল, শিশু বিষয়ক অনুষ্ঠান, ম্যাজিক শো সহ বাংলাদেশের সাংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা-পুলির আয়োজন করা হয়। এ ধরণের একটি পারিবারিক আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি অনুষ্ঠানে আগত বাংলাদেশীরা এরপর নতুন কমিটির শপথ পাঠ করান ডেমোক্রেটিক পার্টির ডিট্রিক এট লার্জ এটর্নী মঈন চৌধুরী। তার বক্তব্যে তিনি এই ধরণের অনুষ্ঠানের প্রশংসা করেন। লং আইল্যান্ডের নাসাউ কাউন্ট্রিতে বাংলাদেশীরা বহু বছর থেকে বসবাস করেন। তারা বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন ধরণের অনুষ্ঠান করলেও একে অপরের বিপদে পাশে দাঁড়াতে এবং কমিউনিটিকে সামনে এগিয়ে নিতে এবার আবদ্ধ হলেন একই ছাতার নিচে। যার মধ্য দিয়ে সবার মাঝে এক সৌহার্দ্য সম্পর্ক গড়ে উঠবে, একে অপরকে চিনবে জানবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা। এরপর একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনায় হিকসভিলের পার্টি হলে অগত দর্শকরা আনন্দে মেতে ওঠেন। প্রথমে পিঠা-পুলি উৎসবের বিজয়ী-বিজয়ীদের ও নাচ, গান, গজল, শিশু বিষয়ক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ পুরস্কার ও সনদপত্র প্রদান করেন। পিঠা-পুলীর সমস্ত অনুষ্ঠান উপস্থাপন করেন উক্ত সংগঠনের মহিলা বিষয়ক সমন্বয়কারী মান্না মাহমুদ ছামা। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সংগীত শিল্পী নাজু আকন্দের গান। তিনি একের পর এক জনপ্রিয় গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন এবং অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করে স্থায়ানীয় সংগীত শিল্পী অর্নব আহম্মেদ আরিফ ও হাছিন আহম্মেদ। এরপর শুরু হয় বিশেষ আকর্ষণ ম্যাজিক্যাল শো। ইঞ্জিনিয়ার মোঃ শামিবুর রহমান (শামীম) এর একের পর এক মনোমুগ্ধকর ম্যাজিক পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)