শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

লং আইল্যান্ডে ঈদ ফ্যাশন মেলা ১৬ এপ্রিল

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

লং আইল্যান্ডে ঈদ ফ্যাশন মেলা ১৬ এপ্রিল

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ভিন্ন আমেজে উদযাপিত হয় পবিত্র এ দিনটি। ঈদের আনন্দ উৎসবের অন্যতম অনুসঙ্গ হয়ে উঠেছে নতুন জামা কাপড়। এছাড়া পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে উপহার সামগ্রী বিনিময়। তাই ঈদকে ঘিরে জমে উঠে ফ্যাশন হাউজ গুলো।

নিউইয়র্কে ও বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ঈদ ফ্যাশন মেলা। এবার আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে আকর্ষনীয় ঈদ ফ্যাশন মেলার আয়োজন করেছে অত্যন্ত জনপ্রিয় গাড়ি ব্যবসায় প্রতিষ্ঠান হিলসাইড হোন্ডা। লং আইল্যান্ডের মেলভিলস্থ ম্যারিয়ট হোটেলে ১৬ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে ঈদ ফ্যাশন এক্সপো-২০২৩। সকাল ১০টায় শুরু হয়ে ফ্যাশন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। ফ্যাশন মেলায় অংশ নিবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের খ্যাতিমান ফ্যাশন দোকান । থাকবে সর্বাধুনিক ফ্যাশনের নারী, পুরুষ ও শিশুদের পোষাক সামগ্রী। আকর্ষনীয় মূল্যে পাওয়া যাবে সবধরণের পোষাক। দিনভর চলবে প্রাইজ র‌্যাফেল ড্র।

মেলায় অংশগ্রহণকারী গ্রাহক ও ভেন্ডারদের জন্য থাকবে ইফতারের ব্যবস্থা। সারাদিন লাইভ এমসি থাকবে ভেন্ডারদেরকে উৎসাহিত করতে। শিশুদের জন্য পৃথক স্থান থাকবে যাতে অভিভাবকরা স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারেন। ঈদের সজ্জার সাথে ছবি তোলার ব্যবস্থাও রাখা হবে বলে জানান ঈদ ফ্যাশন মেলার অন্যতম পৃষ্ঠপোষক ও হিলসাইড হোন্ডার ফাইন্যান্স ডিরেক্টর ও উৎসব গ্রুপের প্রধান নির্বাহী রায়হান জামান। তিনি বলেন, ফ্যাশন মেলা চত্বরে সুনির্দিষ্ট জায়গা রাখা হবে। এছাড়া ঈদ ফ্যাশন মেলাকে অধিকতর আকর্ষনীয় করে তুলতে সব ধরণের প্রচেষ্টা চলছে বলে জানান রায়হান জামান। তিনি বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন এই মেলায়।

ঈদ ফ্যাশনের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সিসি ইনফিনিট মেডিয়া, প্রডাক্ট গ্রুপ, উৎসব গ্রুপ, ম্যানেজিওলজি। মিডিয়া পার্টনার হিসেবে আছে সাপ্তাহিক বাংলাদেশ, এ আর ওয়াই ডিজিটাল, এনটিভি, স্টার ডাস্ট ও প্রথম আলো উত্তর আমেরিকা। স্টল নিতে আগ্রহীগণ ৬৪৬-৯২৪-৫৬৭৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Posted ৩:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.