নিউইয়র্ক | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
শো টাইম মিউজিকের আয়োজনে এই বছরের বৃহৎ ও জমকালো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী রোববার কুইন্স প্যালেসে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রচন্ড শীতকে উপেক্ষা করে এই পিঠা উৎসবে যোগ দেন নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। উৎসবে বহু মানুষের উপস্থিতিতে আয়োজনে আলাদা এক প্রান নিয়ে আসে। মধ্যরাত পর্যন্ত পিঠা ও গানের আস্বাদন নিয়ে বাসায় ফেরেন প্রবাসীরা। আর এই আয়োজনের প্রধান উদ্যোক্তা শো টাইম মিউজিকের আলমগীর খান আলম প্রতি নিয়ত বাংলাদেশি শিল্প ও সাহিত্য নিয়ে অনুষ্ঠান করেন। বেশ কিছু অনুষ্ঠানে দর্শকের খড়াও পড়ে। মান নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে ঝুড়ি ভর্তি কথিত পদক বিতরনে সমালোচনার মুখোমুখিও হন তিনি। কিন্তু রোববারের এই পিঠা উৎসবে আলম সফলতার পরিচয় দিয়েছেন। নির্দ্বিধায় বলা যায়, অতিথি ও দর্শক উপস্থিতির বিবেচনায় বছরের সেরা পিঠা উৎসব প্রবাসীদের উপহার দিয়েছেন।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া হল পিঠা উৎসব উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফোবানার (একাংশ) চেয়ারম্যান ও জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ ও কমিউনিটির পরিচিত মুখ এটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী,বিশিষ্ঠ রিয়েলটর সারোয়ার খান বাবু,রাজনীতিক এম এন হায়দার মুকুট, সোসাইটির কোষাধ্যক্ষ নওশেদ হোসেন ও সোসাইটির কর্মকর্তা মাইনুল উদ্দিন মাহবুব । এই পিঠা উৎসবের টাইটেল স্পন্সর ছিলেন রিয়েল স্টেট ইনভেস্টর নুরুল আজিম।
Posted ৭:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)