শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাবওয়ের নিরাপত্তা বৃদ্ধিতে গভর্নর হকুলের নতুন উদ্যোগ

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

সাবওয়ের নিরাপত্তা বৃদ্ধিতে গভর্নর হকুলের নতুন উদ্যোগ

ছবি : সংগৃহীত

সিটির সাবওয়ের নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হকুল। স্টেট অব দ্য স্টেট ভাষণে তিনি সাবওয়ের চলমান সমস্যাগুলো সমাধানে মানসিক স্বাস্থ্য সহায়তা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। গভর্নর হোকুল জানান, সাবওয়েতে হোমলেসদের বসবাস রোধ করতে এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সহায়তায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যারা নিজেদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, চিকিৎসা বা পোশাকের জন্য সাহায্য নিতে অস্বীকৃতি জানায়, তাদের জন্য অনিচ্ছুকভাবে হাসপাতালে ভর্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি জানান, সাবওয়ে ট্রেনের নিরাপত্তা আরও জোরদারে সোমবার ২০ জানুয়ারি থেকে প্রতিটি ট্রেনে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত দুইজন পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে। এছাড়া ২০২৫ সালের মধ্যে ১০০টি স্টেশনে প্ল্যাটফর্ম ব্যারিয়ার স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।
গভর্নরের এই উদ্যোগ প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছে। অ্যাসেম্বলি মাইনরিটি লিডার উইল বার্কলে এ পদক্ষেপকে সহানুভূতিশীল উল্লেখ করে সমর্থন জানিয়েছেন। তবে কিছু সমালোচক মনে করেন, মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানে পুলিশের ভূমিকার পরিবর্তে আউটরিচ কর্মীদের ওপর জোর দেওয়া উচিত।

এ বিষয়ে গভর্নর হোকুল বলেন, সাবওয়ের যাত্রীদের নিরাপত্তা এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
সিটি সাবওয়েতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাচলকারী প্রতিটি ট্রেনে দু’জন করে পুলিশ মোতায়েনের ঘোষণা দেন স্টেট গভর্নর ক্যাথি হোকুল। তার ঘোষণার পরদিনই ম্যানহাটানে পেন স্টেশনে ২০ বছর বয়েসী এক দুর্বৃত্ত ৪৫ বছরের এক যাত্রীকে নির্দয়ভাবে মারধর করেছে। ১৭ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় ২ নম্বর ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীকে আক্রমণের সময় অন্য সবাই হতবাক হয়ে পড়েন এবং সকলেই ভীত-সন্ত্রস্ত অবস্থায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এমটিএ মুখপাত্র আরও জানান, ওই দুর্বৃত্ত কোনও ধরনের বাকবিতণ্ডা ছাড়াই বয়স্ক লোকটির মুখে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় আত্মরক্ষার্থে ওই যাত্রীও পাল্টা আক্রমণ চালান দুর্বৃত্তকে। এমতাবস্থায় ট্রেন পৌঁছে যায় প্লাটফর্মে। ট্রেনে থাকা পুলিশ উভয়কেই গ্রেফতার করেছে। এজন্য এই লাইনে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। কারণ, মারপিটে উভয়েরই রক্ত ঝরেছে। সেই রক্ত পরিষ্কার করার পরই পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে পুলিশ ও এমটিএ জানায়।

জানা গেছে, গত কয়েক মাস ধরেই সাবওয়েতে দুর্বৃত্তের ধাক্কায় ১০ যাত্রীর প্রাণ গেছে। কয়েক ডজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। ফলে রাতে চলাচলকারী যাত্রীরা এক ধরনের অস্বস্তি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন। এ নিয়ে অনেক অভিযোগের পরই সাবওয়ে নিরাপত্তা নিশ্চিতে স্টেট গভর্নর বিশেষ এই কর্মসূচির পাশাপাশি গোলযোগ বেশি হওয়া স্টেশনে এবং তার আশেপাশে টহল পুলিশের সংখ্যা বাড়ানোর কথাও জানিয়েছেন। এটা পরীক্ষামূলকভাবে এক মাস চলবে। তারপর গ্রহণ করা হবে পরবর্তী প্রক্রিয়া।

Posted ২:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.