নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনে ঢুকতে অত্যন্ত সেনসিটিভ এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি হাই ডেফিনেশন মেটাল ডিরেক্টর বসানো হবে। এই মেটাল ডিটেক্টর স্ক্যানার পিস্তল, বোমা বা বিস্মোরক এবং সেলফোনও শনাক্ত করবে। ডিটেক্টওে যদি কোনো ফায়ারআর্ম শনাক্ত হয়, সেই ইমেজ বিশেষজ্ঞরা আবং সিকিউরিটি অফিসাররা বিশ্লেষন করে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করবে।গত ১২ এপ্রিল মঙ্গলবার এন ট্রেনে এলোপাথারি গুলি করে ১৯ জনকে আহত করায় সোমবার মেয়র এরিক এডামস সংবাদ সম্মেলন করে এই নিরাপত্তার কথা জানলেও তিনি এ ব্যাপাওে বিস্তারিত জানাননি।
মেয়র বলেন, পুরো দায়িত্ব দেয়া হয়েছে পাবলিক সেফটি বিষয়ক ডেপুটি মেয়র বিল থমসনকে। তিনি বলেন, এ সময়ের প্রযুক্তি অত্যন্ত উন্নতমানের। তাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে। মেটাল ডিকেক্টর বা বডি স্ক্যানার থাকলে কেউ সাবওয়ে স্টেশনে বোমা বা পিস্তল বা চাকু কিংবা অন্য অস্ত্র নিয়ে ঢুকতে পারতো না। মেয়রের অফিস সূত্রে জানা যায় ম্যাসাচুসেটসের ইভলভ টেকনোলজিকে এই মেটাল ডিটেক্টর বা বডি স্ক্যানার তৈরির দায়িত্ব দেয়া হতে পারে।
কারণ তাদের মেটাল বা বডি স্ক্যানার তৈরির দায়িত্ব দেয়া হতে পারে। কারণ তাদের মেটাল ডিটেক্টর বর্তমানে লিংকন সেন্টার, নিউইয়র্ক প্রেসবিটারিয়ান হসপিটাল, আমেরিকান মিউজিয়ামের অব ন্যাচারাল হিস্টরিসহ অন্যান্য প্রতিষ্ঠান ব্যবহার করছে। সম্প্রতি মিউজিয়াম অব মর্ডান আর্টেও বসানো হয়েছে। লস এঞ্জেলেস রেল সিস্টেমও পোর্টেবল বডি স্ক্যানার ব্যবহার করে। গত বছর থেকে ওয়াশিংটন ডিসিও একই ধরণের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করছে। মেয়র এরিক এডামস বলেন, নতুন প্রযুক্তি হয়তো মেট্রোকার্ড সোয়াইপ বা ওমনি স্ক্যানিংএর সাথে সাথে কাজ করবে। ফলে যাত্রীরা যখন সাবওয়ে স্টেশনে ঢুকবে তখনই নিশ্চিত হবে তারা নিরাপদ।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh