বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
বিদায়ী মার্কিন সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হওয়ার বিবেচনা থেকে নাম সরিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প। গত ২১ ডিসেম্বর এক্সে দেওয়া একটি পোস্টে লারা ট্রাম্প সরে আসার বিষয়টি জানান। খবর : বিবিসির।
পোস্টে তিনি বলেছেন, অনেক চিন্তাভাবনা ও অনেকের কাছ থেকে উৎসাহ পাওয়ার পর তিনি বিদায়ী মার্কিন সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হওয়ার বিবেচনা থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রুবিওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদে দায়িত্ব পালনের জন্য বেছে নিয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। সেদিন ফ্লোরিডার সিনেটরের পদ থেকে রুবিও পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে। সিনেটর পদে রুবিওর স্থলে কাউকে বেছে নেবেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস।
ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী লারা ট্রাম্প। তার জন্ম ১৯৮২ সালের ১২ অক্টোবর। নাম রাখা হয় লারা লিয়া ইউনাস্কা। এরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি লারা ট্রাম্প নাম ধারণ করেন। তিনি একজন আমেরিকান টিভি প্রযোজক, প্রচারণা বিষয়ক উপদেষ্টা এবং টেলিভিশনের সাবেক উপস্থাপিকা। এ বছর মার্চে আরএনসির কো-চেয়ার নির্বাচিত হন তিনি। ওদিকে ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেন মার্কো রুবিওকে।
লারা ট্রাম্প বলেন, নির্বাচনের সময় রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির কো-চেয়ার হিসেবে কাজ করার চেয়ে বেশি সম্মানিত তিনি হতে পারতেন না। দেশের জনগণ তার প্রতি যে অবিশ্বাস্য সমর্থন দেখিয়েছেন, তাতে তিনি সত্যিই বিনয়ী।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh