শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিলেট এমসি ও সরকারি কলেজ এলামনাই’র কার্যকরী কমিটির শপথ গ্রহণ

নিউইয়র্ক   |   শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

সিলেট এমসি ও সরকারি কলেজ এলামনাই’র কার্যকরী কমিটির শপথ গ্রহণ

ছবি: সংগৃহীত

গত ১৪ জানুয়ারী রোববার ফ্লাশিং হায়াত হোটেল রুফটপ বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক এর নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ গোলাম কিবরীয়া চৌধুরী এবং মোনাজাত করেন মোঃ আকমল হোসেন খাঁন। প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম, সহকারী কমিশনার মহিউদ্দীনকে সাথে নিয়ে প্রথমে সভাপতি সফিক উদ্দীন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এরপর নবনির্বাচিত সভাপতি সফিক উদ্দীন  চৌধুরী কমিটির অবশিষ্ট সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করেন সহ-সভাপতি শাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু, সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও ইফজাল আহমেদ, কোষাধ্যক্ষ মো: আকমল হোসেন খান, ক্রীড়া সম্পাদক মো: সামাদ মিয়া, সাস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক, মোঃ সেলিম আদমজি, নির্বাহী সদস্যবৃন্দ:  মাহফুজুল বারী চৌধুরী, অধ্যাপক এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, কাজী  অদুদ আহমেদ, হাসান আলী, দিদার শাহিন, মো: শাহনেওয়াজ চৌ:, মোঃ গোলাম কিবরীয়া চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাষ্টিবৃন্দ মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সুফিয়ান খাঁন, ইয়েমিন রশীদ। আমন্ত্রিত  অতিথিরা নিজাম উদ্দীন আহমদ, আলী আজমল রিয়াজী, কবীর চৌধুরী, প্রাক্তণ সাধারণ সম্পাদক জামাল সোয়েজ আহমেদ, মাহিয়া জাহান, জুলকার হায়দার, মোঃনাজির উদ্দীন, সালেহ আহমেদ, মিসকাত জাহান, শহিদুল ইসলাম, হামিদ ইকবাল প্রমুখ। পরে নতুন কার্যকরী পরিষদের সভাপতি সফিক উদ্দীন চৌধুরী মধ্যাহ্ন ভোজের পরে সংগঠনের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Posted ৭:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.