নিউইয়র্ক : | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নিউইয়র্ক স্টেটের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট ৮৭ থেকে এসেম্বলিম্যান পদে বাংলাদেশি কমিউনিটি মনোনীত প্রার্থী জাকির চৌধুরী, সিপিএ’র ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ‘জাকির ফর দ্য ব্রঙ্কস’ ব্যানারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে জাকির চৌধুরীকে সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে জাকির চৌধুরী তার অভিবাসী জীবনসংগ্রামের কথা তুলে ধরে বলেন, ২১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসে বিভিন্ন পেশায় কাজ করার পাশাপাশি শিক্ষার মাধ্যমে এগিয়ে গিয়ে তিনি সিপিএ হন এবং নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে কমিউনিটির সেবায় কাজ করছেন এবং এবার নির্বাচনে অংশ নিয়েছেন কমিউনিটির অধিকার রক্ষা ও এলাকার সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে।
নির্বাচিত হলে ডিস্ট্রিক্ট ৮৭-কে আরও সাশ্রয়ী করা, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং কার্যকর নীতির মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক চাপ কমানোর প্রতিশ্রুতি দেন তিনি। জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এলাকায় নিরাপত্তা জোরদারের কথাও উল্লেখ করেন। বক্তারা বলেন, জাকির চৌধুরী নির্বাচিত হলে তিনি নিউইয়র্ক স্টেটের প্রথম বাংলাদেশি-আমেরিকান এসেম্বলিম্যান হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং কমিউনিটির অধিকার আদায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, মেরী জোবাইদা, আবু তাহের, আলমাস আলী, নজরুল হক, সাখাওয়াত আলী, জামাল হুসেন, ইমরান শাহ রন, সাইদুর রহমান লিংকন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এডভোকেট রেদোয়ানা রাজ্জাক সেতু, হাসান আলী, মাওলানা আজির উদ্দিন, এটর্নী আপার বক্স, খলিলুর রহমান, আব্দুল হাসিম হাসনু, রিয়াজ উদ্দিন কামরান, জুনায়েদ চৌধুরী, মাহবুব আলম, জামিল আনসারী, হাসান আলী, সৈয়দ শারফিন মোর্শেদ, ড. ইমাম জাকির, এ ইসলাম মামুন, মোহাম্মদ আলী, এমডি আলাউদ্দিন, মেহের চৌধুরী, বিলাল ইসলাম, মখন মিয়া, মোজাফ্ফর হোসেন, আক্তারুজ্জামান হ্যাপি, সুমন,সোনার বলাই, সারোয়ার চৌধুরী, সালমা সুমী, ফাহমিদা চৌধুরী, তুষার, রোকন, অনিক হাসান, ইমাম হাসান, আদনান, মাসুম, মামুন, চৌধুরী তানিম সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০২৬ সালের ২৩ জুন নিউইয়র্ক স্টেটে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)