বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন প্রথমবারের মতো কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। মজার বিষয় হচ্ছে- এ অনুষ্ঠানে তারা এক সঙ্গে নেচেছেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকেও নাচতে দেখা যায়। অনুষ্ঠানটি প্রেসিডেনশাল ইন্যাগিউরাল বল নামেও পরিচিত। মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয়। ওয়াশিংটনের তিনটি স্থানে ইন্যাগিউরাল বল আয়োজন করা হয়েছে। সেগুলো হলো কমান্ডার-ইন-চিফ বল, লিবার্টি ইন্যাগিউরাল বল এবং স্টারলাইট বল। এর মধ্যে ইন্যাগিউরাল কমান্ডার-ইন-চিফ বল-এ স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাচতে দেখা যায়।
আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণের পর বেশ কিছু নির্বাহী আদেশ জারি করছেন ট্রাম্প। এদিকে ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় এক হাজার ৫০০ জনকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যখন ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দিয়েছিলেন, তখন তিনি ঘোষণা করেন যে ওভাল হাউজে পৌঁছেই তিনি ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন। ক্যাপিটল হিল আক্রমণের জন্য কারাবন্দিদের ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক বন্দি হিসেবে চিহ্নিত করেছেন এবং তিনি তাদেরকে ক্ষমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
Posted ২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh