শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

৪,৮৩৭ বাংলাদেশিসহ ১৫ লক্ষ ডিপোর্টেশন তালিকায়

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

৪,৮৩৭ বাংলাদেশিসহ ১৫ লক্ষ ডিপোর্টেশন তালিকায়

অবৈধদের গ্রেফতার করা হচ্ছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক যুক্তরাষ্ট্র জুড়ে চলছে গণগ্রেফতার এবং ডিপোর্টেশন বা যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট-‘আইস’ এর সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করার জন্য তারা প্রায় ১৫ লক্ষ অবৈধ ইমিগ্রান্টের তালিকা চূড়ান্ত করেছে, যার মধ্যে ৪,৮৩৭ জন বাংলাদেশী ইমিগ্রান্টও আছেন। আইস’র তালিকায় সবচেয়ে বেশিসংখ্যক অবৈধ ইমিগ্রান্ট রয়েছেন হন্ডুরাসের।

এই কর্মসূচী ঘিরে বাংলাদেশীসহ সকল দেশের অভিবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে আটক ইমিগ্রান্টদের আমেরিকান সামরিক পরিবহন বিমানে সংশ্লিষ্টদের নিজ নিজ দেশে পাঠানো শুরু হয়েছে। ভারতের একদল অবৈধ ইমিগ্রান্টকে নিয়ে গত মঙ্গলবার একটি আমেরিকান সামরিক বিমান অমৃতসর পৌছেছে।

ইউএস ইমিগ্রেশন আদালতের তথ্য মতে নিউইয়র্কে আড়াই লাখের বেশি অভিবাসীর বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার (বহিষ্কারাদেশ) রয়েছে। এ সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ১৮০ জন। চুড়ান্ত ডিপোর্টেশন আদেশপ্রাপ্তরা আইসের প্রাথমিক টার্গেট হলেও অভিযান চলাকালে যুক্তরাষ্ট্রে যোকান ধরনের ইমিগ্রেশন আইন ভঙ্গকারী কিংবা অভিবাসন প্রত্যাশীরা ইমিগ্রেশন এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের অভিযানে জিজ্ঞাসাবাদের সম্মুখিন হতে পারেন।

এ সময় গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২৪ সালের ২৪ নভেম্বর পর্যন্ত আইস’র তালিকায় সর্বমোট ১৪ লাখ ৪৫ হাজার ৫৪৯ জনকে গণ-ডিপোর্টেশনের জন্য চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন সময় ডিপোর্টেশন অর্ডার পাওয়া এবং আনডকুমেন্টেড হিসেবে থাকা অভিবাসীদের তথ্য অনুযায়ী এ তালিকা করা হয়েছে। এই তালিকার মধ্যে অবৈধ বাংলাদেশী রয়েছেন ৪,৮৩৭ জন।

ডিপোর্টেশনের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে হন্ডুরাসের ২৬১,৬৫১ জন। এরপর তালিকায় রয়েছেন গুয়েতেমালার ২৫৩,৪১৩ জন, মেক্সিকোর ২৫২,০৪৪জন, এল সালভাদরের ২০৩,৮২২ জন, দক্ষিণ এশিয়ার ডিপোর্টেশনের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে ভারতের ১৭ হাজার ৯৪০ জন, পাকিস্তানের ৭,৭৬০ জন, বাংলাদেশের ৪,৮৩৭ জন, শ্রীলংকার ৩০৬৫ জন, আফগানিস্তানের ১,৭০৮জন, নেপালের ১,৩৬৫জন এবং ভূটানের ১২২জন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র জুড়েই জোরেশোরে চলছে অবৈধ অভিবাসীদের গণ-ডিপোর্টেশন কার্যক্রম। ডিপার্টমেন্ট অব হোমল্যাণ্ড সিকিউরিটির তত্ত্বাবধানে আইস’র নেতৃত্বে এফবিআই, এটিএফ, ডিইএ এর ২৫টি ফিল্ড অফিসের মাধ্যমে চলছে এই কার্যক্রম।

দৈনিক গ্রেপ্তার ৮২৩, টার্গে আরও বেশি

প্রতিদিন গড়ে ৮২৩ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। মঙ্গলবার পর্যন্ত গত ৯ দিনে ৭ হাজার ৪১২ জনকে গ্রেপ্তার করেছে আইসিই। আইসিইর বিভিন্ন ফিল্ডে কোটা পদ্ধতির মাধ্যমে গ্রেপ্তারের পরিমাণ নির্ধারন করে টার্গেট দেওয়া হয়েছে।

আইসিই কর্মকর্তাদের বাড়ি, কর্মস্থল এবং অন্যান্য স্থানে অভিযান চালানোর ফলে বিতাড়নের হারও বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প প্রশাসন সবচেয়ে সহিংস অভিবাসীদের গুয়ান্তানামো বে-তে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। নিউইয়র্ক সিটি, শিকাগো ও বোস্টনের মতো শহরে পরিচালিত বিভিন্ন অভিযানের বিবরণও দিয়েছে। যেখানে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ, ধর্ষণ, অস্ত্র ও মাদক মামলায় অভিযুক্ত অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, আমরা ‘সবচেয়ে খারাপ’ অপরাধীদের গ্রেপ্তার করছি।

Posted ২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.