বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

৬৫০ মেডিকেল গ্র্যাজুয়েটের ইন্টার্নশিপের সুযোগ

ডা. বি এম আতিকুজ্জামান :   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

৬৫০ মেডিকেল গ্র্যাজুয়েটের ইন্টার্নশিপের সুযোগ

চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৬৫০টি ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রাম মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপ পজিশন অফার করবে। মোট প্রায় ১১,৫০০টি রেসিডেন্সি পজিশন রয়েছে, যার মধ্যে ৪,০০০-এরও বেশি পজিশন পূরণ করতে হবে বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েটদের মাধ্যমে। কারণ, যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সংখ্যক দেশীয় মেডিকেল গ্র্যাজুয়েট ইন্টারনাল মেডিসিনে যেতে আগ্রহী নয়।

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংকট প্রতি বছর আরও তীব্র হচ্ছে, এবং ভবিষ্যতে এই চাহিদা আরও বাড়বে। বর্তমানে অভিবাসন সংস্কার নিয়ে নানা আলোচনা ও পরিবর্তন চলছে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা এখনও যোগ্য, পরিশ্রমী ও ইতিবাচক অবদান রাখতে সক্ষম বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েটদের গুরুত্ব বুঝে।
এখনই সবচেয়ে ভালো সময়।

কিছু কঠোর নিয়ম ও ভিসা প্রক্রিয়ার কারণে অনেক বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েট নিরুৎসাহিত হয়েছে। এখন থেকে ভিসার জন্য অতিরিক্ত কিছু ফি দিতে হবে-যা পরে ফেরতযোগ্য। কিন্তু তবুও, যারা বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন, উচ্চাকাঙ্খী এবং সেরা মেডিসিন শিখতে চায়, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে এভিডেন্স-বেসড মেডিসিন, পেশেন্ট-সেন্টার্ড কেয়ার এবং আধুনিক স্বাস্থ্যসেবার সর্বোচ্চ মানে শেখার সুযোগ রয়েছে। নেই কোনো বৈষম্য। আমার পুরো কর্মজীবনে আমি বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েটদের- বিশেষ করে বাংলাদেশী চিকিৎসকদের- উৎসাহ দিয়ে আসছি।

প্রতি বছর অনেক বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েট আমাদের সেন্টারে এক্সটার্নশিপ করতে আসে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে পরিচিত হতে। প্রাথমিক লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা ক্লিনিক্যাল রোটেশন করে, এবং প্রায় সবাই তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। তাই আমি সবসময় তাদের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- আপনি যদি মনোযোগী ও দৃঢ়প্রতিজ্ঞ হন, তবে অবশ্যই সফল হবেন। সম্প্রতি বাংলাদেশের দুই তরুণ মেডিকেল গ্র্যাজুয়েট- রিয়া এবং আফরা- আমার সঙ্গে রোটেশন করছে। তারা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা, পেশেন্ট-সেন্টার্ড কেয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আধুনিক কেয়ার ডেলিভারি সিস্টেম খুব কাছ থেকে শিখছে। ওরা আমার গ্যাষ্ট্রোএন্টেরোলজি ফেলোর সাথে রোটেশন করছে। প্রতিদিন মেডিসিন রেসিডেন্টদের সাথে মর্নিং রিপোর্টে যোগদান করছে ।

রিয়া ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে এবং আফরা মুগদা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। তারা ইতিমধ্যে রেসিডেন্সি প্রোগ্রামে আবেদন করার জন্য প্রয়োজনীয় লাইসেন্সিং শর্ত পূরণ করেছে এবং এখন গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল রোটেশন করছে। আমি তাদের নিয়ে খুব গর্বিত। তারা তরুণ, উদ্যমী এবং শেখার আগ্রহে পূর্ণ। আমি নিশ্চিত- তারা সফল হবে। আমি এই তথ্যগুলো তরুণ মেডিকেল গ্র্যাজুয়েটদের জানাতে চাই- মেডিকেল কেয়ার আজ বৈশ্বিক। আমরা সবাই গ্লোবাল সিটিজেন। ভালো চিকিৎসক হওয়ার সুযোগ সবার জন্য রয়েছে। স্বপ্ন দেখতে থাকুন। আমিও একজন স্বপ্নদ্রষ্টা।

Posted ১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.